এক্সপ্লোর

কাশ্মীরে বাড়ির কাছে নিখোঁজ সেনার ছেঁড়া-রক্তাক্ত জামা উদ্ধার, দেহ ফেরানোর আর্জি বাবার

শুক্রবার ছেলের খোঁজে বেরিয়েছিলেন বাবা মনজুর আহমেদ ওয়াগে। কিছুক্ষণ পর বাড়ির অদূরে একটি বাগান থেকে উদ্ধার হয় ওই নিখোঁজ জওয়ানের পোশাক। সঙ্গে সঙ্গে খবর দেন সেনাবাহিনীতে। তল্লাশি কুকুর দিয়ে এলাকায় তল্লাশি চালায় সেনা।

কাশ্মীর: উপত্যকার এক সেনা নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বাড়ির কাছ থেকে উদ্ধার হল তাঁর রক্ত-মাখা, ছেঁড়া জামাকাপড়। ২ অগস্ট থেকে খোঁজ নেই উপত্যকার (টেরিটোরিয়াল আর্মি) সেনা জওয়ান শাকির মনজুর ওয়াগে-র। ২ অগস্ট থেকে নিখোঁজ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান হারমেইনের বাসিন্দা শাকির মনজুর ওয়াগে। বালপোরা ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি। অপহরণের দিন অফিসের মেল পেয়ে তিনি ক্যাম্প ছেড়ে বেরোন। কাজ সেরে বাড়িতে যান। ওই সেনা জওয়ানের বাবা বলেছেন, " ও(শাকির) আমায় ফোন করেছিল। ফোনে জানায় এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। ঘণ্টাখানেক লাগবে। ওকে যে অপহরণ করা হচ্ছে সেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল।" শুক্রবার ছেলের খোঁজে বেরিয়েছিলেন বাবা মনজুর আহমেদ ওয়াগে। কিছুক্ষণ পর বাড়ির অদূরে একটি বাগান থেকে উদ্ধার হয় ওই নিখোঁজ জওয়ানের পোশাক। সঙ্গে সঙ্গে খবর দেন সেনাবাহিনীতে। তল্লাশি কুকুর দিয়ে এলাকায় তল্লাশি চালায় সেনা। শাকিরের বাবা জানিয়েছেন, বাড়ি থেকে বেরোনোর এক কিলোমিটারের মধ্যে মাঝপথে কয়েকজন তাঁর ছেলের গাড়ি থামিয়ে জোর করে উঠে পড়ে। রবিবার সন্ধেয় শাকিরের গাড়িটি পোড়া অবস্থায় কুলগামের নেহামা গ্রাম থেকে উদ্ধার হয়েছে। যেখান থেকে শাকিরকে অপহরণ করা হয়েছিল সেই ঘটনাস্থল থেকে ১৬ কিলোমিটার দূরে গাড়িটির খোঁজ পাওয়া গিয়েছে। জঙ্গি গোষ্ঠী মুজাহিদিনের কাছে শাকিরের বাবা আবেদন জানিয়েছেন, তাঁর ছেলেকে ক্ষমা করে দিক। তা যদি না করতে পারে, তা হলে তাঁর(শাকিরের)0দেহ অন্তত পরিবারের কাছে ফিরিয়ে দিক। অপহরণের পর কী হয়েছিল, কোথায় তাঁকে নিয়ে যাওয়া হয়, ঘটনার নেপথ্যে কোন জঙ্গি গোষ্ঠী রয়েছে, তা এখনও অজানা। তল্লাসি চালাচ্ছে সেনাবাহিনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget