এক্সপ্লোর

PM Modi: 'দিল্লিতে একসঙ্গে, অথচ বাংলায় TMC-র বিরুদ্ধেই সিপিএম-Congress', খোঁচা মোদির

Modi Attacks TMC: লোকসভা নির্বাচনের আগে, যতই দিল্লিতে বিরোধী জোটে তৃণমূল থাকুক না কেন, আদতে বাংলায় যে কোণঠাসা মমতার সরকার, তা এদিন স্পষ্ট করলেন এদিন প্রধানমন্ত্রী, কী বললেন মোদি ?

নয়াদিল্লি: বিরোধীদের অনাস্থা প্রস্তাব ইস্যুতে কংগ্রেসকে (Congress) এদিন এক হাত নিলেন নরেন্দ্র মোদি (PM Modi)। আর কথা প্রসঙ্গে উঠে এল বাংলার রাজ্য রাজনীতি। কংগ্রেসের পাশাপাশি মোদির তীব্র কটাক্ষর মুখে এদিন তৃণমূলও (TMC)। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর আগে, বিরোধীদের ভাবমূর্তির উপর আতস কাচ ধরলেন তিনি। মোদ্দা কথা, যতই দিল্লিতে বিরোধী জোটে তৃণমূল থাকুক না কেন, আদতে বাংলায় যে কোণঠাসা মমতার সরকার, তা এদিন স্পষ্ট করলেন এদিন প্রধানমন্ত্রী (PM)। মোদির কথায়, 'বাংলায় সিপিএম-কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে, অথচ দিল্লিতে জোটে একসঙ্গে।'

'যাঁরা কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালাল, এখন তাঁদের সঙ্গেই জোটে'

তবে কথা এখানেই শেষ নয়, যারা আদতে বিরোধী জোটে সরব, অতীতের তারাই পরস্পরের বিরোধী ছিলেন বলেই মনে করালেন মোদি। এদিন তিনি বলেন, '১৯৯১ সালে অধীর চৌধুরীর সঙ্গে সিপিএম কী ব্যবহার করেছিল, ইতিহাস জানে। যাঁরা কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালাল, এখন তাঁদের সঙ্গেই জোটে।' প্রসঙ্গত, গতকয়েক দিন ধরেই একের পর এক নিশানা এসেছে অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। লোকসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি মণিপুর প্রসঙ্গ টেনে মোদিকে আক্রমণ করেছেন। আবার বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামের সভা থেকে মোদিকে একহাত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আর এদিন পাল্টা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।  

আরও পড়ুন, 'এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল', কটাক্ষ মোদির

প্রধানমন্ত্রীর বক্তব্য কার্যতই কি দিল্লির বিরোধী জোটের চিড় ধরাবে ? নাকি বাংলায় নয়া সমীকরণ ?

লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে সেমিফাইনাল ছিল মূলত, পঞ্চায়েত ভোট। আর সেই নির্বাচনে একুশের ধারাবাহিকতাই বজায় রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফের বাংলায় সবুজ ঝড়। সেদিক থেকে দেখতে গেলে, যদি সারা দেশের ভিত্তিতে দেখা যায়, গতবছর ৫ রাজ্যের বিধানসভা ভোট, চলতি বছরেও যেকটি বিধানসভা ভোট হয়েছে, তার মধ্যে বেশ ভাল ফলই করেছে পদ্মশিবির। তবে বাংলায় সেই সাগরদিঘির মতোই অনেকটা দেশের বুকে বিজেপি সরকারের চোখে বালি হয়ে আটকে আছে কর্ণাটক। তবে লোকসভা নির্বাচনের আর আগে তাই কোনও ঝুঁকি নিতে নারাজ, বরং বিরোধীদের আক্রমণকেই পাল্টা ঘুরিয়ে, লোকসভায় এদিন ব্যুমেরাং মোদি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য কার্যতই কি দিল্লির বিরোধী জোটের চিড় ধরাবে নাকি বাংলায় অন্য সমীকরণ তৈরি করবে, সেটা সময়ই বলবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget