এক্সপ্লোর

PM Modi: 'এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল', কটাক্ষ মোদির

Modi Attacks Adhir: অনাস্থা প্রস্তাব নাকি শুভ ! আজ্ঞে হ্যাঁ এমনটাই আজকে বললেন মোদি। আর এই বক্তব্যের মাঝেই এদিন অধীরকে নিয়ে তীব্র কটাক্ষ করে কী বললেন প্রধানমন্ত্রী ?

নয়াদিল্লি: তৎকালীন বাজপেয়ী সরকারের সময়েও বিরোধীতা করে অনাস্থা প্রস্তাব অটুট ছিল ! তারই ধারাবাহিকতা চলছে আরকি। আজ মোটেই ঠিক বরাবরের মতো আক্রমণ নয়, বরং কমেডির সুরে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি (PM Modi)। আর সব থেকেই ধারালো কটাক্ষ এল কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধেই (Adhir Ranjan Chowdhury)। তিনি এদিন বলেন,  এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল।' 

অধীর চৌধুরীকে 'সমবেদনা' মোদির

নরেন্দ্র মোদি এদিন বলেন, '১৯৯৯ সালে বাজপেয়ী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, নেতৃত্ব দেন শরদ পাওয়ার। ২০০৩-এ সনিয়া গাঁধী, ২০১৮-য় বলেছিলেন মল্লিকার্জুন খাড়গে। আর এরপরেই কমেডির সুরে মোদি বলেন, 'এবার অধীরবাবুকে বলতেই দিল না তাঁর দল।' মোদির সংযোজন,'কংগ্রেস অধীর চৌধুরীকে বারবার অপমান করে, হয়তো কলকাতা থেকে কোনও ফোন এসেছিল। অধীরবাবুর প্রতি আমার পূর্ণ সমবেদনা', বলে বিরোধী জোটকে কটাক্ষ নরেন্দ্র মোদির।

 লোকসভায় মোদিকে কটাক্ষ করেন অধীর, এদিন এল পাল্টা

প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে সদ্য প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। নীরব মোদির প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর বলেন, টাকা লুঠ করে নীরব মোদি পালিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার তাঁকে ছুঁতেও পারেনি। আমি ভেবেছিলাম নীরব মোদি ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। মণিপুরের ঘটনা দেখে মনে হচ্ছে নীরব মোদি আমাদের মধ্যেই আছেন। নরেন্দ্র মোদিই 'নীরব' মোদি হয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন। মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিতর্কে মন্তব্য করেছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। আর এবার তারই কি পাল্টা এল মোদির তরফে ?

আরও পড়ুন,  'PSC-তে ২৮ নম্বর ৮২ হয়ে গেল, ভাবা যায় ! ', ক্ষোভপ্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আক্রমণ যখন আর্শীবাদ

যদিও বিরোধীদের আক্রমণকেই আর্শীবাদের রূপ দিয়ে টিপ্পনির সুর এদিন প্রধানমন্ত্রীর মুখে। এদিন মোদি আরও বলেন, 'ভগবান খুব দয়ালু, কারও কারও মাধ্যমে ইচ্ছে পূরণ করেন। অনাস্থা প্রস্তাব বিরোধীদের অ্যাসিড টেস্ট। বিরোধীদের অনাস্থা প্রস্তাব আমাদের জন্য শুভ। ২০২৪-এ পুরনো সব রেকর্ড ভেঙে আমরা আরও ভাল ফল করব। ২০১৯-এ বিরোধীদের প্রতি অনাস্থা জানিয়েছে গোটা দেশ।বিরোধীদের কাছে দেশের থেকে বড় দল। গরিবের খিদে নিয়ে চিন্তিত নয় বিরোধীরা, নিজেদের নিয়েই সব চিন্তা বিরোধীদের। অনাস্থা এনে একজোট হয়েছে বিরোধীরা। ফিল্ডিং বিরোধীরা করছে, কিন্তু চার-ছয় খেয়েই চলেছে। এদিকে সেঞ্চুরি হচ্ছে, ওদিকে শুধু নো বল। বিরোধীদের তীব্র কটাক্ষ নরেন্দ্র মোদির. ৫ বছর দিয়েছি তো বিরোধীদের, একটু পরিশ্রম করুন না, বিরোধীদের কটাক্ষ মোদির।

 

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget