এক্সপ্লোর

ভিস্তাডোম কোচ সম্পন্ন জন শতাব্দী এক্সপ্রেস, আমদাবাদ-কেভাদিয়া রুটে ট্রেনের উদ্বোধন করবেন মোদি

গতকাল প্রধানমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, আমদাবাদ থেকে কেভাদিয়া রুটের জন শতাব্দী এক্সপ্রেসের উদ্বোধন হবে। ভিস্তাডোম কোচ আছে এই ট্রেনে। সেই ট্রেনের ছবি শেয়ার করলাম।

নয়াদিল্লি: আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন শতাব্দী এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমদাবাদ থেকে কেভাদিয়া পর্যন্ত রুটের চলবে জন শতাব্দী এক্সপ্রেস। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ট্রেনের ছবি নিজেই শেয়ার করলেন প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, আমদাবাদ থেকে কেভাদিয়া রুটের জন শতাব্দী এক্সপ্রেসের উদ্বোধন হবে। ভিস্তাডোম কোচ আছে এই ট্রেনে। সেই ট্রেনের ছবি শেয়ার করলাম। মোদি যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে ভিস্তাডোম কোচ অন্য কোচের তুলনায় বড়। প্রত্যেকটি কোচে আছে স্বচ্ছ কাচ দেওয়া ছাদ। আমদাবাদ থেকে কেভাদিয়া রুটে এই ট্রেন যাবে স্ট্যাচু অব ইউনিটির পাশ দিয়ে। পাশাপাশি দেখা যাবে আরও বেশ কিছু দর্শনীয় স্থান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, স্ট্যাচু অব ইউনিটি দেখার এখন আরও একটা কারণ হল। এই স্ট্যাচু সর্দর প্যাটেলের স্মৃতিতে বানানো হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত করা হয়েছে।
ভিস্তাডোম কোচগুলি ইউরোপের ট্রেনের কোচের মতো। ভিস্তাডোম কোচ মূলত পাহাড়ি এলাকায় ব্য়বহার করা হয়। এই কোচের মাধ্যমে দেখা যায় যাত্রাপথের মনোরম দৃশ্য। পর্যটন শিল্পকে আরও বাড়ানোর জন্য এই কোচের ব্যবহার করা হয়। চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যক্টরিতে বানানো হয়েছে ভিস্তাডোম। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ট্রেন উদ্বোধনের পাশাপাশি রেলের সঙ্গে সম্পর্কিত আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। গ্রিন বিল্ডিংয়ের প্রকল্পের প্রথম স্টেশন কেভাদিয়া। স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে বিল্ডিং সাজানো হয়েছে। ভিস্তাডোম প্রকল্প নিকটবর্তী আদিবাসী অঞ্চলে উন্নয়নমূলক কাজকে আরও বাড়িয়ে তুলবে। নর্মদা নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও প্রাচীন তীর্থস্থানগুলির যোগাযোগকে বাড়াতে সাহায্য করবে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় পর্যটন বাড়িয়ে তুলবে, সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অনুঘটক হিসাবে কাজ করবে। অঞ্চলটি নতুন কর্মসংস্থান ও ব্যবসায়ের সুযোগ তৈরি করতে সাহায্য করবে। জন শতাব্দী এক্সপ্রেস ছাড়াও আজ মহামান এক্সপ্রেস, দাদার-কেভাদিয়া এক্সপ্রেস, নিজামুদ্দিন-কেভাদিয়া সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, কেভাদিয়া রেয়া এক্সপ্রেস, চেন্নাই কেভাদিয়া এক্সপ্রেস এবং কেভাদিয়া প্রতারনগরের মধ্যে দুটি লোকাল ট্রেনের উদ্বোধন করবেন মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget