এক্সপ্লোর

পাকিস্তানের সেনাবাহিনী আর সন্ত্রাসবাদীদের হাতের পুতুল ইমরান, আক্রমণ কাইফের

এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ শামি, হরভজন সিংহ, ইরফান পাঠানের মতো ক্রিকেটারও ইমরানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মহম্মদ কাইফ। ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলে দিলেন, পাকিস্তানের সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের হাতের পুতুল হয়ে গিয়েছেন ইমরান! একটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ইমরানের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাইফ। সঙ্গে লিখেছেন, ‘হ্যাঁ তবে আপনার দেশ পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের গভীর সম্পর্ক রয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল। রাষ্ট্রপুঞ্জে আপনার বক্তব্য খুবই দুর্ভাগ্যজনক। মহান ক্রিকেটার থেকে পাকিস্তানের সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের হাতের পুতুল, কী অধঃপতন আপনার।’ রাষ্ট্রপুঞ্জের ৭৪তম সাধারণ সম্মেলনে বক্তব্য পেশ করার পর থেকে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ইমরান। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত ইমরানের বক্তব্যকে ‘রাবিশ’ বলে অভিহিত করেছিলেন। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ সোশ্যাল মিডিয়ায় ইমরানের একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই টুইটের পরিপ্রেক্ষিতে সৌরভ লিখেছিলেন, ‘বীরু, এটা দেখে চমকে উঠলাম। এরকম  বক্তৃতা কখনও শুনিনি। বিশ্বে শান্তি চাই। দেশ হিসাবে পাকিস্তানেরও ভীষণরকমভাবে সেটা চাই। আর বক্তা এরকম আবর্জনার মতো কথা বলছেন। এটা ক্রিকেটার ইমরান নয়। রাষ্ট্রপুঞ্জে দুর্ভাগ্যজনক কথা বলেছেন।’ এর আগে মহম্মদ শামি, হরভজন সিংহ, ইরফান পাঠানের মতো ক্রিকেটারও ইমরানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget