এক্সপ্লোর

Mojtaba Khamenei Health Updates: পা বাদ গিয়েছে? কোমায় আচ্ছন্ন মোজতবা খামেনেই? তাই কি অন্তরালে, দাবি ঘিরে শোরগোল

Mojtaba Khamenei Coma News: The Sun-এর একটি প্রতিবেদনে মোজতবার স্বাস্থ্য নিয়ে নয়া দাবি করা হয়েছে।

নয়াদিল্লি: আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ চলছে দুই সপ্তাহ ধরে। অথচ একটি বারের জন্য জনসমক্ষে আসেননি তিনি। দেশের দায়িত্ব পাওয়ার পরও ভিডিও-বার্তা দেননি, বরং আড়ালে থেকে বার্তা পাঠিয়েছেন। ইরানের নতুন সর্বোচ্চ শাসক, মোজতবা খামেনেইয়ের হালহকিকত নিয়ে তাই কৌতূহল দেখা দিয়েছে সর্বত্র। আর সেই আবহেই নয়া দাবি সামনে এল। মোজতবা যুদ্ধে আহত, তাঁর পা বাদ গিয়েছে এবং তিনি কোমায় আচ্ছন্ন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। (Mojtaba Khamenei Coma News)

The Sun-এর একটি প্রতিবেদনে মোজতবার স্বাস্থ্য নিয়ে নয়া দাবি করা হয়েছে। বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যখন ইরানে হামলা চালায়, আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যা করে, সেই সময় আহত হন মোজতবাও। তিনি খামেনেইয়ের সঙ্গে ছিলেন, না কি অন্যত্র আহত হন, তা যদিও স্পষ্ট নয়। তবে হামলায় মোজতবা গুরুতর জখম হন বলে দাবি। (Mojtaba Khamenei Health Updates)

বিশেষ সূত্রকে উদ্ধৃত করে The Sun জানিয়েছে, একটি অথবা দু'টি পা-ই বাদ গিয়েছে মোজতবার। তাঁর যকৃৎ এবং পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে কোমায় আচ্ছন্ন মোজতবা। তেহরানের Sina University Hospital-এ ভর্তি রয়েছেন। যদিও ইরান থেকে যে খবর উঠে আসছে, তাতে ভিন্ন দাবি করা হয়েছে। বলা হয়েছে, মোজতবা আহত হলেও, পরিস্থিতি গুরুতর নয়। পায়ের পাতায় ফ্র্যাকচার হয়েছে তাঁর, ক্ষত রয়েছে চোখে এবং মুখে। যুদ্ধের একেবারে শুরুতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি আহত হন বলে তেহরান-সূত্রে দাবি সামনে এসেছে।

মোজতবাকে নিয়ে কৌতূহল আরও বেড়েছে বৃহস্পতিবার। এদিন প্রথম বার ইরানের সর্বোচ্চ শাসক হিসেবে ইরানবাসীকে বার্তা দেন তিনি। পাশাপাশি, যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমেরিকা, ইজ়রায়েল এবং প্রতিবেশীদেরও বার্তা দেন। কিন্তু সশরীরে বক্তৃতা করার পরিবর্তে, লিখিত বিবৃতি পেশ করেন মোজতবা। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে তাঁর একটি ছবি দেখানো হয় শুধু। পড়ে শোনানো হয় লিখিত বার্তা।

তবে ওই বার্তায় মোজতবা বাবার মৃত্যুর কথা স্বীকার করে নেন। বাবার মৃতদেহ দেখেছেন বলেও দাবি করেন। স্ত্রী, বোন, ভাগ্নী, জামাইবাবুর মৃত্যুতেও সিলমোহর দেন মোজতবা। তবে মোজতবা নিজে ওই বার্তা পেশ করেছেন, না তেহরানের তরফে ওই বার্তা পেশ করা হয়েছে, তা নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা। মোজতবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অন্য দিকে, মোজতবার মা, প্রয়াত আয়াতোল্লা খামেনেইয়ের স্ত্রীর মৃত্যুর খবর খারিজ করেছে ইরানের Fars News. তারা জানিয়েছে, আয়াতোল্লার স্ত্রী মনসুরে খোজাস্তে বাঘেরজাদে জীবিত আছেন। তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ানো হয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget