এক্সপ্লোর

‘A Suitable Boy’: ‘এ স্য়ুটেবল বয়’-এর কনটেন্ট খতিয়ে দেখতে কেন পুলিশকে নির্দেশ মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর?

রাজ্য বিজেপি মুখপাত্র গৌরব গোয়েল ‘এ স্য়ুটেবল বয়’-এর নাম না করেই বলেছেন, কোনও ওটিটি প্ল্যাটফর্মে ইচ্ছে করে হিন্দু দেব-দেবীদের অসম্মান করা হলে পুলিশে বা স্থানীয় আদালতে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় অভিযোগ দায়ের করা উচিত। আইন এধরনের লোকজনের মোকাবিলা করবে।

নয়াদিল্লি: মীরা নায়ারের নেটফ্লিক্স শো ‘এ স্য়ুটেবল বয়’-এর বিষয়বস্তু খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের। মিনি সিরিজের একটি দৃশ্যকে কেন্দ্র করে আপত্তি উঠেছে। সোস্যাল মিডিয়ায় ঝড় তুলে বলা হচ্ছে, ওই দৃশ্যে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে’। ‘ওটিটি প্ল্য়াটফর্মে রিলিজ হওয়া ‘এ স্য়ুটেবল বয়’ নামে একটি ছবিতে চরম আপত্তিকর দৃশ্য রয়েছে যা একটি বিশেষ ধর্মের আবেগকে আঘাত করা হয়েছে। পুলিশকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে বলেছি’, ট্যুইট করেছেন মিশ্র। ‘ধর্মীয় আবেগে আঘাত করায়’ শোয়ের পরিচালক, প্রযোজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা, তাও প্রশাসন কর্তাদের দেখতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিবরাজ সিংহ চৌহান। এ ব্যাপারে গতকালই রাজ্যের বিজেপি যুবনেতা গৌরব তেওয়ারি রেওয়ার পুলিশ সুপার রাকেশ কুমার সিংহকে লিখিত অভিযোগ জানিয়ে এফআইআর দায়েরের দাবি করেন। পুলিশ যদিও কিছু করেনি এখনও। তেওয়ারির আপত্তি একটি দৃশ্যে যাতে মন্দির চত্বরে চুম্বন করছে দুটি চরিত্র। একটি মুসলিম, অপরটি হিন্দু। নেটফ্লিক্স অ্যাপ ফোন থেকে মুছে ফেলতেও সিনেমাপ্রেমীদের আবেদন করেছেন তিনি। তারপরই ট্যুইটারে #BoycottNetflix ট্রেন্ড করা শুরু হয়। মীরা নায়ার পরিচালিত মিনিসিরিজটি তৈরি হয়েছে বিক্রম শেঠের ‘এ স্য়ুটেবল বয়’ উপন্যাসকে আশ্রয় করে। ভারতের স্বাধীনতাপ্রাপ্তি ও দেশভাগ পরবর্তী পরিস্থিতিতে চারটি পরিবারের গল্প রয়েছে এতে। রাজ্য বিজেপি মুখপাত্র গৌরব গোয়েল ‘এ স্য়ুটেবল বয়’-এর নাম না করেই বলেছেন, কোনও ওটিটি প্ল্যাটফর্মে ইচ্ছে করে হিন্দু দেব-দেবীদের অসম্মান করা হলে পুলিশে বা স্থানীয় আদালতে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় অভিযোগ দায়ের করা উচিত। আইন এধরনের লোকজনের মোকাবিলা করবে। বিজেপি-শাসিত রাজ্য়গুলি তথাকথিত ‘লাভ জেহাদ’ রুখতে আইন চালুর তোড়জোড় করছে। তার মধ্যেই এই বিতর্ক। মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ ‘লাভ জেহাদ’ ক্রমশঃ বাড়ছে বলে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মধ্য়প্রদেশে ইতিমধ্য়েই প্রস্তাবিত ধর্ম স্বাতন্ত্র্য বিল, ২০২০-তে বলা হয়েছে, কাউকে জালিয়াতি, প্রলোভন দেখিয়ে ধর্ম বদলে বিয়ে করতে বাধ্য করা হলে ৫ বছরের সশ্রম কারাদণ্ড মিলবে, জামিন পাওয়া যাবে না।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
West Bengal News Live: বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
Petrol Diesel Price : হরমুজে আক্রান্ত ৩ জাহাজ ! ফের চড়ছে যুদ্ধের পারদ....বেড়ে গেল পেট্রোল ডিজেলের দর ?
হরমুজে আক্রান্ত ৩ জাহাজ ! ফের চড়ছে যুদ্ধের পারদ....বেড়ে গেল পেট্রোল ডিজেলের দর ?
Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget