এক্সপ্লোর
নেটফ্লিক্সে এ মাসে আসছে মিসেস সিরিয়াল কিলার, দ্য ইমিটেশন গেম, আরও অনেক কিছু
মিসেস সিরিয়াল কিলার পরিচালনা করছেন শিরিষ কুন্দর।

কলকাতা: এপ্রিলের মত মে মাসেও নেটফ্লিক্সে দেখানো হবে এ দেশের দুটি ছবি- মিসেস সিরিয়াল কিলার ও দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্সন। প্রথমটিতে আছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, মনোজ বাজপেয়ী ও মোহিত রায়না, শুরু হচ্ছে আজ থেকে। অন্যটি করছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কেনি সেবাস্তিয়ান, তারিখ এখনও ঠিক হয়নি। মিসেস সিরিয়াল কিলার এমন এক স্ত্রীর গল্প, যে খুনের আসামী স্বামীকে বাঁচাতে সব কিছু করতে প্রস্তুত। ছবি সম্পর্কে বলা হয়েছে, একের পর এক চমকে দেওয়া খুনের অভিযোগে এক চিকিৎসকের যখন জেল হয়, তখন তাঁর স্ত্রী এগিয়ে আসেন, সেভাবেই একের পর এক অপরাধ করে স্বামীকে দায়মুক্ত করতে। এই চরিত্রে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়া দেখা যাবে মনোজ বাজপেয়ীর মত অভিনেতাকে। মিসেস সিরিয়াল কিলার পরিচালনা করছেন শিরিষ কুন্দর। দেখুন ছবির ট্রেলার
Before You Go
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















