এক্সপ্লোর

Mumbai Bus Accident: মুম্বইতে ভয়াবহ দুর্ঘটনা, বাস পিষে দিল ৪ পথচারীকে, আহত আরও ৯ জন

Mumbai News: মুম্বই পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মেরেছে ওই বাসটি। তবে কেন ওই বাস নিয়ন্ত্রণ হারিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Mumbai Bus Accident: ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ের রাস্তায়। একটি বাস পিষে দিল ৪ জনকে। আরও ৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে তিনজন মহিলা এবং এক ব্যক্তি। একটি BEST বাস অর্থাৎ Brihanmumbai Electric Supply and Transport- এর বাস পিষে দিয়েছে ৪ জন পথচারীকে। মুম্বইয়ের ভান্ডুপে ঘটেছে এই দুর্ঘটনা। সোমবার রাত সাড়ে ৯টার আশপাশে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, Brihanmumbai Electric Supply and Transport হল দেশে সবচেয়ে বড় পাবলিক বাস চালানোর সংস্থা। তাদের বাসেই যাকে BEST বাস বলা হচ্ছে, সেখানেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। 

মুম্বই পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মেরেছে ওই বাসটি। তবে কেন ওই বাস নিয়ন্ত্রণ হারিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাসের গতি বেশি ছিল নাকি বাসের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, কিংবা চালকের কোনও সমস্যা ছিল কিনা বা অন্য কোনও অসুবিধা দেখা দিয়েছিল কিনা - সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় ইমার্জেন্সি রেসপন্স টিম। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কেন এই দুর্ঘটনা ঘটল তা জানতে জোরকদমে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। 

কয়েকদিন আগেই তামিলনাড়ুতে ঘটেছে আরও একটি ভয়াবহ বাস দুর্ঘটনা 

তামিলনাড়ুর কাড্ডালোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল ৯ জনের। স্থানীয় সূত্রে খবর, কাড্ডালোরের জাতীয় সড়কে একটি সরকারি বাসের টায়ার ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ডিভাইডার টপকে উল্টো দিকের দুটি গাড়িকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। 

কর্ণাটকেও সম্প্রতি ঘটেছে মর্মান্তিক একটি বাস দুর্ঘটনা 

কর্ণাটকের চিত্রদুর্গ জেলার ঘটনা। ট্রাকের ধাক্কায় একটি বেসরকারি স্লিপার বাসে আগুন লেগে কমপক্ষে ১০ জন জীবন্ত পুড়ে ছাই হয়ে যান। জাতীয় সড়ক-৪৮ (এনএইচ-৪৮) এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। অতিক্রম করে ফেলেছিল ৩০০ কিলোমিটারেরও বেশি পথ। সম্ভবত অত্যন্ত দ্রুত গতিতেই ছুটছিল বাসটি। সে সময় অপর দিকে আসছিল একটি ট্রাক। সেটিই একসময় গতি সামলাতে না পেরে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর ব্রেক কষতে না পেরে সোজা ধাক্কা মারে যাত্রী বোঝাই বাসে। পরপর দুই ধাক্কায় মর্মান্তিক পরিণতি নেমে আসে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget