এক্সপ্লোর

Father Assaults Daughter: ঘুমায়নি বলে হাত-পা বেঁধে মার, সিগারেটের ছ্যাঁকা, ৫ বছরের মেয়েকে নির্যাতন বাবার

Mumbai News:মুম্বইয়ের মানখুর্দ থেকে এই ঘটনা সামনে এসেছে।

মুম্বই: নির্দিষ্ট সময়ে ঘুমাতে যায়নি। সেটাই নাকি অপরাধ! শিশুকন্যাকে নিদারুণ নির্যাতন বাবার। হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হল। শুধু তাই নয়, জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হল একরত্তি মেয়েকে। অন্যের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পদক্ষেপ করেছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শিশুটি বাবার হাতে অত্যাচারিত হওয়ার কথা মেনে নিয়েছে বলে খবর। (Father Assaults Daughter)

মুম্বইয়ের মানখুর্দ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, রাজেশ্রম ওরফে ভগবান নিজের পাঁচ বছরের কন্যার উপর অকথ্য অত্যাচার চালান। মেয়েটি নির্দিষ্ট সময় ঘুমাতে না যাওয়াতেওই নাকি মেজাজ হারান রাজেশ্রম। মেয়েকে শাস্তি দিতে গিয়ে হিংস্র হয়ে ওঠেন তিনি। প্রথমে হাত-পা বাঁধেন মেয়ের। এর পর বেধড়ক মারধর করেন মেয়েটিকে। (Mumbai News

তবে সেখানেই থামেননি রাজেশ্রম। জ্বলন্ত সিগারেট নিয়ে মেয়ের পায়ে ছ্যাঁকা দেন তিনি। স্বামীকে নিরস্ত করতে না পেরে গোটা দৃশ্য গোপনে ক্যামেরাবন্দি করেন রাজেশ্রমের স্ত্রী। পরিচিত এক মহিলাকে ওই ভিডিও পাঠিয়ে দেন তিনি। ওই মহিলা আবার তাঁর স্বামী, আব্দুল হাকিম কায়ুমকে ভিডিওটি পাঠান। 

আব্দুল এবং তাঁর পরিবার মানখুর্দের কারবালা চলের বাসিন্দা। আব্দুল এলাকায় পশুপ্রেমী হিসেবে পরিচিত। ৩০ জুন দুপুর ২টো বেজে ৪৫ মিনিট নাগাদ স্কুল ছেলেমেয়েদের আনতে যাচ্ছিলেন তিনি। সেই সময় স্ত্রীর কাছ থেকে একটি ভিডিও ঢোকে তাঁর ফোনে। সেই ভিডিও চালু করতেই চমকে যান তিনি। রাজেশ্রমকে চিনতে পারেন তিনি। নিজের মেয়ের উপর তিনি অত্যাচার চালাচ্ছেন বলে বুঝতে পারেন। 

আর দেরি না করে সটান মানখুর্দ থানায় পৌঁছন আব্দুল। পুলিশকে ওই ভিডিও দেখান তিনি। মেয়েটিকে উদ্ধার করার আর্জি জানান। এর পর আব্দুলকে সঙ্গে নিয়েই রাজেশ্রমের বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়ে পুলিশ। সেখানে রাজেশ্রমের কাছেই সবকিছু জানতে চাওয়া হয় প্রথমে। এর পর নির্যাতনের শিকার মেয়েটিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের সামনে ভেঙে পড়ে মেয়েটি। জানায়, নির্দিষ্ট সময়ে ঘুমায়নি বলে বাবা আত্যাচার চালিয়েছে তার উপর।

এর পরই রাজেশ্রমের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ১১৮(১) ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের হয়েছে জুভেনাইল জাস্টিস আইনেও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চিকিৎসার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়। মেয়েটির নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget