Gas Ballon Blast: গ্যাস ভর্তি বেলুন নিয়ে লিফটে, বিরাট বিস্ফোরণ, জ্বলল আগুন, ভয়ঙ্কর দৃশ্য!
Balloons Explodes: লিফটের সেই ভাইরাল ভিডিও প্রকাশিত হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরা একজন মহিলা প্রথমেই ঢুকলেন, একটা ছোট ট্রলি লাগেজ নিয়ে

মুম্বই: লিফটের মধ্যে বেলুন নিয়ে উঠতেই বিরাট বিস্ফোরণ। ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত। এমনটাও যে হতে পারে, এ ভাবার অতীত!
ভাইরাল ভিডিওতে কী দেখা যাচ্ছে?
লিফটের সেই ভাইরাল ভিডিও প্রকাশিত হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরা একজন মহিলা প্রথমেই ঢুকলেন, একটা ছোট ট্রলি লাগেজ নিয়ে। তিনি যে ফ্লোরে যাবেন, সেই ফ্লোরের নম্বর দেন। তার পিছন পিছনই একজন ব্যক্তি একটা বড় পলিথিনের বস্তায় এক ডজনেরও বেশি বেলুন নিয়ে ওঠেন। ওই ব্যক্তিকে জায়গাও করে দেন মহিলা। বেলুনওয়ালা লোকটি ভেতরে ঢুকে একটা কোণে দাঁড়ায়। ঠিক তখনই কালো শার্ট পরা আরেক ব্যক্তি।
ঠিক সেই সময়েই বেলুন বিস্ফোরণ হয়ে বিশাল আগুন ধরে যায় লিফটে। আগুনের শিখা সিসিটিভি ফুটেজে কিছুক্ষণের জন্য ঢেকে যায়। পরের মুহূর্তে তিনজনকে লিফট থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। যে ব্যক্তি বেলুনগুলো এনেছিল সে ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যায়। উপস্থিত মহিলা আগুনের গ্রাস থেকে কোনওরকমে প্রাণে বেঁচে মুখে হাত দিয়ে কোনওরকমে লিফট থেকে বেরিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের শহরতলির গোরেগাঁওয়ের একটি ভবনে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এবং মহিলা পুড়ে গিয়েছেন ওই আগুনে। বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। বেলুনগুলি ভরতে তিনি কী ধরণের গ্যাস ব্যবহার করেছিলেন তা জানা যায়নি।
যদিও হিলিয়াম বেলুনগুলি দাহ্য নয়, তবে হাইড্রোজেন-ভরা বেলুনগুলি অত্যন্ত দাহ্য। ওই ব্যক্তি ওই ধরনের কিছু বেলুন নিয়ে উঠেছিলেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।





















