এক্সপ্লোর

এখনও স্বাভাবিক নয় বন্যা কবলিত অসমের পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৭৮; আগামী ৩দিন ভারী বৃষ্টির পূর্বাভাসে বাড়ছে আশঙ্কা

Assam Flood Update : প্রায় এগারো দিন পরেও অসমের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জেরে অবস্থার উন্নতি এখনও সেভাবে লক্ষ্য করা যায়নি।

বন্যায় ভয়াবহ অবস্থা অসমে। বন্যা কবলিত প্রায় ১৩,০০০ পরিবারের কাছে বিদ্যুৎ পরিষেবা এখনও অধরা

1/10
বিদ্যুৎ সংযোগ পরিষেবা বেশি করে ব্যাহত হয়েছে গৌরীসাগর, শিবসাগর, নাজ়িরা, আমগুড়ি এবং ডিমৌ এলাকায়। গত ২৪ জুলাই অবধি ৪০ হাজার পরিবারে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায়নি। তবে দিন যত গড়িয়েছে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে

2/10
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার জানান, বন্যাত্রাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ প্যাকেজ চাওয়া হয়েছে। আপার অসমের বন্যা কবলিত জেলায় কেন্দ্রীয় আন্তঃমন্ত্রকের একটি টিম বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে। সেই টিমের কাছে এই মর্মে দাবি জানানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।

3/10
বন্যার জল কমলেও বেশিরভাগ জায়গাতেই পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়ে যায়নি। ভয়াবহ এই বন্যায় সরকারিভাবে এখনও অবধি মৃত্যু হয়েছে ৭৮ জনের। প্রায় তিন লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।

4/10
কেন্দ্রীয় দলের কাছে রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, স্বাস্থ্য, জল, বিদ্যুৎ সংক্রান্ত পরিকাঠামো পুনর্গঠনের বিশদ পরিকল্পনার ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

5/10
এদিকে, আজ অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য শিবসাগর, চড়াইদেও ও জোরহাট জেলার বন্যাদুর্গত এলাকাগুলি আকাশপথে ঘুরে দেখেন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন তিনি। ত্রাণ ও উদ্ধারকাজ পর্যালোচনা করেন তিনি

6/10
অন্যদিকে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, যদি আবহাওয়া অনুকূল না থাকে। বিশেষ করে আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস, আশঙ্কা আরও বাড়িয়েছে।

7/10
IMD-র পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুলাই থেকে ১ অগাস্টের মধ্যে অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এর ফলে হড়পা বান ও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। নতুন করে বন্যা পরিস্থিতির অবনতিও হতে পারে।

8/10
বন্যায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে ফসল ও গবাদি পশুর। তথ্য বলছে, প্রায় ২১ হাজার ৫২৩ দশমিক শূন্য আট হেক্টর কৃষিজমির ফসল জলের তলায়। প্রায় ১১ হাজারেরও বেশি পশু ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত আরও ১৭ হাজারেরও মত পশু।

9/10
সরকারিভাবে ৩,০০,০৩১ জন মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে চড়াইদেও জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত - ১,৩৭,৫৬১ জন, এরপরে রয়েছে শিবসাগর - ৮৪,৬০০ জন। জোরহাটে ক্ষতিগ্রস্ত ৪৯,৯১১ জন। ১৬,৫০০-এরও বেশি ঘরছাড়া মানুষ ৭১টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এছাড়া আরও ৩০টি ত্রাণ কেন্দ্রের মাধ্যমে ৭২,০০০-এরও বেশি জন মানুষকে সাহায্য করা হচ্ছে।

10/10
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছিলেন। গত এস সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীকে ফোন করলেন অমিত শাহ। ত্রাণ ও পুনর্বাসন কাজের জন্য কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও জানুন খবর

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Advertisement
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন

Embed widget