এক্সপ্লোর

Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...

Ruchika Singh: রুচিকার বিরুদ্ধে প্রথমে জিরো এফআইআর দায়ের হয়, যার আওতায় অপরাধস্থলের বাইরে যে কোনও থানায় মামলা দায়ের করা যেতে পারে।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্যে এবার মামলা দায়ের তরুণীর বিরুদ্ধে। ২৫ বছর বয়সি রুচিকা সিংহের বিরুদ্ধে মামলা দায়ের হল। ‘ককরোচ জনতা পার্টি’র ডাকা আন্দোলনে শামিল হয়ে মোদির বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন তিনি। (Ruchika Singh)

গত ২৩ জুলাই যন্তর মন্তরে আন্দোলনে শামিল হন রুচিকা। বুধবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগকারীর দাবি, রুচিকা যে ধরনের মন্তব্য করেছেন, তা প্রধানমন্ত্রীর দফতররে মর্যাদার পরিপন্থী এবং তাঁর মন্তব্যে বিভেদ ছড়াতে পারে, শান্তি বিঘ্নিত হতে পারে। (Cockroach Janta Party)

রুচিকার বিরুদ্ধে প্রথমে জিরো এফআইআর দায়ের হয়, যার আওতায় অপরাধস্থলের বাইরে যে কোনও থানায় মামলা দায়ের করা যেতে পারে। নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় রুচিকার বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের হয় প্রথমে। সেই এফআইআর স্থানান্তরতি হয়েছে পার্লামেন্ট স্ট্রিট থানায়। সেখানেই মামলার তদন্ত হবে।

আরও পড়ুন: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড

ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ (শান্তিভঙ্গে উস্কানি), ৩৫৩ (১-জনশৃঙ্খলাভঙ্গকারী মন্তব্য) এবং ৩৫৬ (১-মানহানি) ধারায় রুচিকার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এমতাবস্থায় ‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, রুচিকা ওই ধরনের মন্তব্য করে ঠিক করেননি। তবে তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ কাম্য নয়।

রুচিকার বিরুদ্ধে মামলা নিয়ে সৌরভ বলেন, “অবমাননাকর ভাষা প্রয়োগে অবশ্যই দেওয়ানি এবং ফৌজদারি মানমহানির মামলা হতে পারে। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ নিন্দনীয়। শুধুমাত্র আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। ওই ভাষা সঠিক বলছি না আমি। ওই ভাষা ব্যবহার অন্যায় হতে পারে, কারও কাছে তা আপত্তিকরও হতে পারে। তবে শুধু ওই কারণে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ যুক্তিযুক্তি নয়। এতে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়। তরুণ প্রজন্মের কাছে এটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না আমার।”

আরও পড়ুন: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

তরুণ প্রজন্মকে ভাষার ব্যবহার নিয়ে সতর্ক হতেও এদিন আবেদন জানান সৌরভ। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ক্ষমতার অপব্যবহার যাতে না হয়, সেই বার্তাও দেন তিনি।

বৃহস্পতিবারই দিল্লি সরকার জানায়, আন্দোলনের সঙ্গে যুক্ত যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁদের মধ্যে যাঁদের অপরাধের রেকর্ড নেই, তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget