এক্সপ্লোর

Mumbai News : 'ভেবেছিলাম বাদাম', আইসক্রিমে কামড় দিতেই মুখে পড়ল কাটা আঙুল !

Human Finger in Ice-Cream : প্রথমে ভেবেছিলেন বাদাম। কিন্তু পরে দেখেন, তা নয় ! অন্যরকম কিছু !

 

মুম্বই: অনলাইনে মুদিখানার জিনিসপত্র অর্ডার করেছিলেন। গরমকালে আইসক্রিমেই স্বস্তি। তাই মুদিখানার জিনিসপত্রের সঙ্গে অর্ডার করেছিলেন আইসক্রিমও। কিন্তু তারপর আইসক্রিম খেতে গিয়ে মুম্বইয়ের চিকিৎসকের (Orlem Brandon Serrao) যা অভিজ্ঞতা হল, তা সারাজীবনেও ভোলার নয়। ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারছেন না তিনি। একথায় তিনি, ভীত, বাকরুদ্ধ।

মুম্বইয়ের মালাডের বাসিন্দা ওই চিকিৎসক। গত বুধবার তিনি একটি কোন অর্ডার করেন। তার সঙ্গে কোনও টপিংস অর্ডার না করলেও ডেলিভারি করা হয় আইসক্রিমের সঙ্গে এক্সট্রা টপিংস। আসল ধাক্কাটা লাগে খেতে গিয়ে। মুখ শক্ত মতো একটা কিছু অনুভূত হয়। প্রথমে ভেবেছিলেন বাদাম। কিন্তু পরে দেখেন, তা নয় ! অন্যরকম কিছু। দেখেন মানুষের হাতের আঙুল। দেখেই চমকে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি ওই আঙুলটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। 

ডা. সেরাও বলেন, তিনি সেদিন তিনটি আইসক্রিম অর্ডার করেছিলেন। তার মধ্যে বাটার স্কচ আইসক্রিমটি মুখে নিয়ে খেতেই অনুভব করেন শক্ত কিছু একটা। প্রথমে ভেবেছিলেন বাদাম বা চকোলেট চিপস। কিন্তু তারপর মুখ থেকে বের করে দেখা যায় সেটি একটি হাতের আঙুল। তিনি জানান, ডাক্তার হিসেবে তিনি ভালভাবেই বুঝতে পেরেছেন নখের দাগ ও আঙুলের ছাপ। তিনি সঙ্গে সঙ্গে আঙুলটি একটি আইসব্যাগে রেখে দেন, যাতে পুলিশকে দেখানো যায়। 

আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা Yummo-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ক্রেতা। ২৭২ এবং ৩৩৬ নম্বর ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে মালাড পুলিশ। পুলিশ ওই দেহাংশ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।  

প্রথমে ওই ক্রেতা আইসক্রিম  কোম্পানির ইনস্টাগ্রাম পৃষ্ঠায় অভিযোগ দায়ের করেন।  কিন্তু কোম্পানির কাছ থেকে কোনো উপযুক্ত জবাব না পাওয়ায়, অভিযোগকারী আঙুলটি  একটি বরফের ব্যাগে রেখে মালাড থানায় যোগাযোগ করেন,। মালাড পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে ইউম্মো আইসক্রিমের বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করেন । বিচ্ছিন্ন অঙ্গটি ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়। মুম্বাইয়ের এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কেউ কেউ বিস্ময় ধরে রাখতে পারেননি। কেউ জানিয়েছেন, তিনি এই খবর দেখে বিপর্যস্ত। 

                                   

পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার ক্ষেত্রে বিরাট সুবিধা, জানিয়ে দিল রেল

 

সেরা শিরোনাম

Job News: পরীক্ষা ছাড়া রেলে চাকরি ! শূন্যপদ ৪৬৫১টি, কারা পাবেন সুযোগ ? কীভাবে আবেদন করবেন ?
পরীক্ষা ছাড়া রেলে চাকরি ! শূন্যপদ ৪৬৫১টি, কারা পাবেন সুযোগ ? কীভাবে আবেদন করবেন ?
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Poland Shootout: গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
China Navy Warships Indian Ocean : ভারত মহাসাগরে বিপদের ঘণ্টা ? টহল দিচ্ছে প্রায় ১০০টি চিনা যুদ্ধজাহাজ, চিন্তায় এই দুই দেশ, কী পরিকল্পনা ?
ভারত মহাসাগরে বিপদের ঘণ্টা ? টহল দিচ্ছে প্রায় ১০০টি চিনা যুদ্ধজাহাজ, চিন্তায় এই দুই দেশ, কী পরিকল্পনা ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget