এক্সপ্লোর

Pujo Rail Ticket Booking : পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার ক্ষেত্রে বিরাট সুবিধা, জানিয়ে দিল রেল

Durga Puja Rail Ticket Booking Announcement : ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত থাকবে এই ব্যবস্থা।  শিয়ালদহ ও হাওড়া উভয় বিভাগেই এই ব্যবস্থা থাকবে।

কলকাতা :পুজোয় ভ্রমণপিপাসুদের জন্য বড় খবর দিল রেল। পুজো মানেই কয়েকটা দিন টানা ছুটি। উৎসবের এই সময়টায় অনেকেই যান কয়েকটা দিন দূরে কোথাও কাটিয়ে আসতে। তাই পুজোর মাসের টিকিট বুকিং শুরু হতে না হতেই হট কেকের মতো বিকিয়ে যায় টিকিট। প্রায় হুড়োহুড়ি পড়ে যায় কাউন্টারে। অনলাইন বুকিংয়েও প্রচণ্ড চাপ থাকে। তাই এবার বিশেষ ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ, জানালেন পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র । 

পুজোর অতিরিক্ত ভিড় সামাল দিতে রবিবারও বিশ্রাম নেবেন না রেলওয়ের কাউন্টারে বসা কর্মীরা।  ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত থাকবে এই ব্যবস্থা।  শিয়ালদহ ও হাওড়া উভয় বিভাগেই এই ব্যবস্থা থাকবে। পিআরএস এবং এসআরও রিজার্ভেশন অফিসগুলি খোলা থাকছে রবিবারগুলিতেও। সারাদিন নয়,  সকালের দিকেই খোলা থাকবে অফিস। যাঁরা সপ্তাহে কাজের দিনগুলিতে টিকিট বুক করতে যেতে পারেন না, তাঁরা ছুটির দিনে ওই সময়ে কাউন্টারে গিয়ে টিকিট কেটে ফেলতে পারবেন।  

কোথায় কোথায় রিজার্ভেশন অফিস খোলা থাকবে? 

  • কলকাতা
  • শিয়ালদহ
  • বিধাননগর রোড
  • দমদম জংশন
  • দমদম ক্যান্টনমেন্ট  
  • টিটাগড়
  • ব্যারাকপুর
  •  শ্যামনগর
  • কাঁকিনাড়া
  •  নৈহাটি
  •  কাঁচরাপাড়া
  • কল্যাণী
  • রানাঘাট
  • দক্ষিনেশ্বর
  • বেলঘড়িয়া
  •  সোদপুর
  • মাজদিয়া
  • বগুলা
  • শান্তিপুর
  • কৃষ্ণনগর সিটি
  • বেথুয়াডহরি
  • দেবগ্রাম
  • পলাশি
  • বেলডাঙা
  • বহরমপুর কোর্ট
  • মুর্শিদাবাদ
  •  লালগোলা
  • লক্ষ্মীকান্তপুর
  • বারুইপুর
  • ডায়মন্ড হারবার
  •  বিরাটি
  • মধ্যমগ্রাম
  •  বারাসাত
  •  হাবরা
  •  ঠাকুরনগর
  •  বনগাঁ
  • বসিরহাট
  • হাসনাবাদ
  • যাদবপুর
  • বালিগঞ্জ
  •  টালিগঞ্জ 
  • সোনারপুর
  • বজবজ 
  • মাঝেরহাট
  •  ক্যানিং  

    পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। তাই বেড়ানোর পরিকল্পনা করতে আর দেরি না করে, তাড়াতাড়ি কাটুন টিকিট। আর যাত্রী সুবিধার্থে রেলওয়ের ওয়েবসাইট তো রইলই।  

    পুজোর নির্ঘণ্ট 
    মহাষষ্ঠী আগামী ৯ অক্টোবর ২০২৪,বুধবার
    সপ্তমী ১০  অক্টোবর ২০২৪,বৃহস্পতিবার
    মহাষ্টমী ১১ অক্টোবর ২০২৪,শুক্রবার
    মহানবমী ১২ অক্টোবর ২০২৪,শনিবার
    দশমী ১৩ অক্টোবর ২০২৪,রবিবার  

    পুজোর আগে থেকে দীপাবলি পর্যন্ত, বেড়াতে যাওয়া ও ঘরে ফিরতি যাত্রীদের চাপ থাকে সবথেকে বেশি। তাই আগেভাগে টিকিট কাটলে নিজের বার্থটি সুনিশ্চিত করা যায়।           

    আরও পড়ুন :                

    দুপুর গড়াতেই কালো হবে আকাশ, শুরু হবে তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় আজ বৃষ্টি? 

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget