এক্সপ্লোর

ঠাকুমার জন্য অর্ডার দেওয়া ফোন রাস্তায় চুরি হয়েছে, আমাজনের সিইওকে চিঠি লিখে ক্ষতিপূরণ আদায় করলেন মুম্বইয়ের এই ব্যক্তি

জেফ বেজোস নিজে জানিয়েছেন, ক্রেতাদের প্রতিটি ইমেল খুঁটিয়ে পড়েন তিনি। তবে সরাসরি জবাব দেন না, পাঠিয়ে দেন সংশ্লিষ্ট এক্সিকিউটিভের কাছে।

মুম্বই: ঠাকুমার জন্য আমাজন ইন্ডিয়া থেকে একটি ফোনের অর্ডার করেন মুম্বইয়ের ওঙ্কার হান্মাতে। কিন্তু ফোন আসেনি। অথচ স্ট্যাটাস দেখাচ্ছে, ডেলিভারি হয়েছে। উপায় না দেখে ওঙ্কার সোজা চিঠি লিখলেন আমাজন সিইও জেফ বেজোসকে। ফল মিলল হাতে হাতে। ওঙ্কার ঠাকুমার জন্য সাধারণ একটি নোকিয়া ফোন অর্ডার দিয়েছিলেন। কিন্তু ফোন হাতে পাননি তিনি। এ নিয়ে কথা বলতে গেলে সন্তোষজনক কিছু বলতে পারেনি আমাজন কাস্টমার সার্ভিস শুধু জানিয়েছে, তদন্ত চলছে। ফোনের টাকা মেটানোর পরেও তা হাতে না আসায় ক্ষুব্ধ ওঙ্কার সোজা চিঠি লেখেন আমাজন সিইও জেফ বেজোসকে। কয়েকদিনের মধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করেন আমাজন এক্সিকিউটিভরা, ফোনের দাম তাঁকে দিয়ে দেওয়া হয়। ওঙ্কার লিখেছিলেন, আমি আপনাদের কাস্টমার সার্ভিস ও ডেলিভারির নিয়মকানুন নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। আমাজন থেকে যে ফোন অর্ডার করেছিলাম, তা হাতে তো আসেইনি, উল্টে রেখে গিয়েছিল সোসাইটি গেটে, তা চুরি হয়ে গিয়েছে। ডেলিভারির ব্যাপারে কোনও ফোনও আসেনি আমার কাছে। এরপরেও আপনাদের কাস্টমার সার্ভিস বারবার বলে চলেছে, তদন্ত চলছে, আর আমি কোনও রোবটের সঙ্গে কথা বলছি কিনার মত স্ট্যান্ডার্ড রিপ্লাই। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি আমি। পুরো ঘটনা অত্যন্ত বিরক্তিকর, এরপরেও আমাজন থেকে কিছু কিনতে গেলে আমায় ভাবতে হবে। জেফ বেজোস নিজে জানিয়েছেন, ক্রেতাদের প্রতিটি ইমেল খুঁটিয়ে পড়েন তিনি। তবে সরাসরি জবাব দেন না, পাঠিয়ে দেন সংশ্লিষ্ট এক্সিকিউটিভের কাছে। ওঙ্কারের ক্ষেত্রেও তাই হয়, তাঁর দেওয়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন এক্সিকিউটিভরা। দেখা যায়, ফোন ঠিক ঠিকানায় পৌঁছনো হলেও মালিকের হাতে তুলে দেওয়া হয়নি, ডেলিভারি পার্সন সোসাইটির গেটেই তা রেখে দিয়ে আসেন। এরপর একজন সেই পার্সল তুলে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। ফোনের দাম ওঙ্কারকে ফেরত দেওয়া হয়েছে। ওঙ্কার জানিয়েছেন, আমাজনের পরিষেবায় তিনি খুশি, তাদের থেকে কেনাকাটায় আর তাঁর সমস্যা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak Protest : ২৬ দিনের অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের, নেপথ্যে কোন কারণ ? কী মত বিরোধীদের ?
NEET Paper Leak Protest : ২৬ দিনের অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের, নেপথ্যে কোন কারণ ? কী মত বিরোধীদের ?
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget