এক্সপ্লোর

Mumbai Bomb Threat : ৩৪টি গাড়িতে 'মানব বোমা' রাখা, কয়েক ডজন বিস্ফোরণের হুঁশিয়ারি মুম্বইজুড়ে; পুলিশকে মেসেজ হোয়াটসঅ্যাপ !

Mumbai Terror Threat : গোটা শহর তাতে নড়ে যাবে বলে মেসেজে দাবি করা হয়েছে। এই হুমকি-বার্তার পর চরম আতঙ্ক ছড়িয়েছে মুম্বই শহরজুড়ে।

মুম্বই : চরম সতর্কবার্তা বাণিজ্য নগরীতে। মুম্বইবাসী গণেশ উৎসবের চূড়ান্ত পর্বের আবহে হোয়াটসঅ্যাপ মেসেজ এল পুলিশের কাছে। তাতে কয়েক ডজন বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ৩৪টি গাড়িতে 'মানব বোমা' রাখা রয়েছে। গোটা শহর তাতে নড়ে যাবে বলে মেসেজে দাবি করা হয়েছে। এই হুমকি-বার্তার পর চরম আতঙ্ক ছড়িয়েছে মুম্বই শহরজুড়ে।

১০ দিন ধরে চলতে থাকা গণেশ উৎসবের সমাপ্তি হতে চলেছে নিরঞ্জন যাত্রার মধ্যে দিয়ে। সেই অনন্ত চতুর্থী উপলক্ষে গোটা শহর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে পুলিশ। এই আবহে গতকাল ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে হুমকি মেসেজ পৌঁছায়। মেসেজ প্রেরক নিজেকে "লস্কর-ই-জিহাদি" বলে পরিচয় দেয়। তার বক্তব্য, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে। বিস্ফোরণ ঘটাতে ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে। যাতে "১ কোটি লোক মারা যেতে পারে" বলে হুমকি দেওয়া হয়েছে।

এই হুমকি বার্তা আসার পর আরও সতর্ক হয়ে গেছে পুলিশ। শহরজুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এক আধিকারিক বলেন, সব দিক থেকে এই হুমকি বার্তা খতিয়ে দেখা হচ্ছে। অ্য়ান্টি-টেররিস্ট স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে এক সিনিয়র আধিকারিক বলেন, "আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো হুমকির মোকাবিলা করতে পারবে। আমরা সকল প্রতিরোধমূলক ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা পার্কিং থেকে শুরু করে বেসমেন্ট পর্যন্ত সমস্ত জায়গা পরীক্ষা করছি, কিছুই ছেড়ে রাখা হচ্ছে না।"

এর পাশাপাশি পুলিশ তরফে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে, গুজবে কান দেবেন না।

মুম্বইয়ে ১০ দিনের গণেশ উৎসব ঘিরে প্রচুর মানুষের ভিড় হয়। নিরঞ্জন উপলক্ষে কার্যত জনজোয়ার নামে। যা সামাল দেওয়া এমনিতেই কঠিন। যদিও প্রতিবার প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকে এই উপলক্ষে। নিরাপদে উৎসব শেষ করাতে পুলিশের কোনও খামতি থাকে না। এই ভিড়ে বিপদ ওত পেতে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। এই আবহে এবার পুলিশের কাছে ভয়ঙ্কর এই হোয়াটসঅ্যাপ বার্তা এল।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সংবেদনশীল স্থানগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনো বিপদ এড়াতে একাধিক স্থানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এক আধিকারিক বলেন, "আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না। গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আমাদের দলগুলি জনবহুল স্থানগুলিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget