এক্সপ্লোর

আমার একটাই পার্টি, মিউজিক পার্টি! স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জল্পনা ওড়ালেন অজয় চক্রবর্তী

পণ্ডিত অজয় চক্রবর্তীর প্রতিষ্ঠানে বেশ কিছুক্ষণ ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কী করলেন, জানতে চাওয়া হলে সঙ্গীতশিল্পী বলেন, গঙ্গার ওপর একটা ভিডিও ক্যাসেট শুনলেন। ৬টি বাচ্চার গানও শুনেছেন।

কলকাতা: পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ ঘিরে বিভিন্ন মহলে যে জল্পনা শুরু হয়েছিল, শুক্রবার দুজনের সাক্ষাতের পর তাতে জল ঢেলে দিলেন শিল্পী স্বয়ং। বললেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, ধারণা করিনি। সেইসঙ্গে আমার কাজ গান সংক্রান্ত বলেও মন্তব্য করেন তিনি। অজয় চক্রবর্তী কি বিজেপিতে যোগ দিচ্ছেন, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। কিন্তু বিশিষ্ট শিল্পীর বক্তব্য, আমার একটাই পার্টি, মিউজিক পার্টি, রাজনীতির ‘র’ বুঝি না! তবে এনিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে তৃণমূলের গলায়। পণ্ডিত অজয় চক্রবর্তীর প্রতিষ্ঠানে বেশ কিছুক্ষণ ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কী করলেন, জানতে চাওয়া হলে সঙ্গীতশিল্পী বলেন, গঙ্গার ওপর একটা ভিডিও ক্যাসেট শুনলেন। ৬টি বাচ্চার গানও শুনেছেন। তবে সেখানে তিনি কিছু খাননি বলে জানান অজয়বাবু। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি গেলে তাঁকে তাঁর বাড়ি যেতে বলেছেন, বলেছেন, স্কুলের কাজ ভাল চলুক, তাও জানান তিনি। বলেন, উনি অন্য কোনও কথা বলেননি। অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর সঙ্গীতশিল্পীর মন্তব্য, তাঁর সঙ্গে অনেক রাজনৈতিক হেভিওয়েটেরই সুসম্পর্ক ছিল। কিন্তু, কোনও সম্পর্কেই রাজনীতির ছোঁয়া ছিল না। তিনি বলেন, এখানকার জমি বুদ্ধদেববাবুর দেওয়া। মনমোহনজি গান শুনতে ভালবাসতেন, এখানে এসেছেন। প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রোগ্রামে গান গাইতাম। জ্যোতিবাবু আমার বাড়ি এসেছেন।আব্দুল কালাম প্রেসিডেন্ট হিসেবে এসেছেন। বাবুল সুপ্রিয় আমার ছাত্র, ভাই বলেও মন্তব্য করেন তিনি। মুকুল রায়, অর্জুন সিংহের সঙ্গে পরিচয়ের উল্লেখের পাশাপাশি নোবেল লরিয়েট আমেরিকা থেকে এসেছেন... বর্তমান নোবেল লরিয়েট অভিজিতবাবু গান শোনেন বলেও জানান তিনি। অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করে ইজেডসিসি-তে সাংগঠনিক বৈঠক করতে চলে যান অমিত শাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suruchi Sangha: অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
Second Bridge: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?
রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?
Sajal Ghosh : 'উনি খুব ধার্মিক মানুষ' ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?
'উনি খুব ধার্মিক মানুষ' ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?
Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget