এক্সপ্লোর

Early Monsoon: Dipole-এর দোসর La Nina, সময়ের আগেই বর্ষা এবছর?

Weather Updates: অন্যান্য বছরের তুলনায় এবছর অধিক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা।

নয়াদিল্লি: পরিবেশের খামখেয়ালিপনা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহবিদদের। সেই আবহেই এবার বর্ষা নিয়ে পূর্বভাস দিল ভারতের মৌসম বিভাগ। এবছর সময়ের আগেই দেশে বর্ষার আগমন ঘটতে পারে বলে জানাল তারা। এর কারণ হিসেবে জানানো হয়েছে, ভারত মহাসাগরে ডাইপোল এবং লা নিনা-র কারণেই সময়ের আগে এবছর আগমন ঘটতে পারে বর্ষার। শুধু তাই নয়, অন্যান্য বছরের তুলনায় এবছর অধিক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা।(Early Monsoon)

গ্রীষ্মমণ্ডলীয় ভারত মহাসাগরে উষ্ণ জল যখন পশ্চিম দিকে ধাবিত হয়, সেই সময় অপেক্ষাকৃত ঠান্ডা জল গভীর থেকে উপরে উঠে আসে। এর ফলে পূর্ব আফ্রিকার দেশগুলিতে বন্যা দেখা দেয়। দীর্ঘায়িত হয় ভারতের গ্রীষ্মকালীন বর্ষার মেয়াদ। আবার পূর্ব এবং মধ্য প্রশান্ত মহাসাগরে যে শীতল স্রোতের সৃষ্টি হয়, তাকে বলে লা নিনা। একই সময়ে এই দুই সমবর্তী ঘটনার জেরেই এবছর ভারতে সময়ের আগে বর্ষার আগমন ঘটবে এবং দীর্ঘায়িত হবে বলে মত আবহবিদদের। (Weather Updates)

আবহবিদরা জানিয়েছেন, এই দুই আন্তঃসংযুক্ত ঘটনাই ভারতের সময়ের আগে বর্ষা ডেকে আনবে। ভারতে সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষা থাকে, এবছর তা আরও এগিয়ে আসতে পারে। বলা হয়েছে, ওই দুই সমবর্তী ঘটনার জেরে মৌসুমি নিম্নচাপ পশ্চিম থেকে উত্তর-পশ্চিম ভারত এবং উত্তর আরব সাগরের দিকে এগোবে। ফলে ওই অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আরও পড়ুন: High Court: সন্দেশখালির জমি দখল থেকে ধর্ষণের অভিযোগ, ইডির ওপর হামলা-সহ বাকি সব মামলার তদন্তে সিবিআই

এখনও পর্যন্ত সমুদ্রের জলের গতিবিধি পর্যবেক্ষণ করে যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, লা নিনা এবং ডাইপোলের প্রভাবে পশ্চিমে বর্ষার মূল অভিসারী অঞ্চলে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এর ফলে আরব সাগর সংলগ্ন ভারতীয় উপকূল অঞ্চল বরাবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ডাইপোল এবং লা নিনার সৃষ্টি অত্যন্ত বিরল ঘটনা বলে মানছেন আবহবিদরা। তবে এর ফলে আবহাওয়ার পরিবর্তনের কারণগুলি আরও স্পষ্ট ভাবে বোঝা সম্ভব হবে বলে আশাবাদী তাঁরা।

আবহবিদরা জানিয়েছেন, ক্রমশ পশ্চিম দিকে বৃষ্টি এলাকা সরে যেতে পারে। আবহাওয়ার এই পরিবর্তনের উপর নজরদারি চালানো গেলে, বিশদ তথ্য হাতে আসতে পারে। এর ফলে জলবায়ুর পট পরিবর্তন থেকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আগাম ধারণা মিলতে পারে, যা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে আগামী দিনে।  

বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা Skymet জানিয়েছে, এ বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১০২ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ, পশ্চিম এবং উত্তর-পূর্ব ভারতেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুলাই এবং অগাস্ট মাসে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বৃষ্টির ঘাটতি দেখা দিতে পারে। বর্ষার প্রথমার্ধে তুলনামূলক বৃষ্টি কম হবে গোটা উত্তর-পূর্ব ভারতেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
ABP Ananda Top 10,23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,23 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget