এক্সপ্লোর

বিপজ্জনকভাবে বাড়ছে সংখ্যা, নামিবিয়া নিলামে তুলছে ১৭০টি বুনো হাতি

আর যদি কোনও বিদেশি হাতি কিনতে উৎসাহী হন, তবে তাঁকে প্রমাণ দেখাতে হবে যে তাঁর দেশের প্রশাসনের ওই হাতি আমদানির ব্যাপারে কোনও আপত্তি নেই।

কলকাতা: দেশে প্রচণ্ড খরা। খাবারের অভাবে বুনো হাতির দল ঢুকে পড়ছে লোকালয়ে। এই পরিস্থিতিতে নামিবিয়া ঠিক করেছে, ১৭০টি বুনো হাতি নিলামে তুলবে তারা। কারণ দেশে হাতির সংখ্যা দ্রুত বাড়ছে, তাল মিলিয়ে বাড়ছে মানুষের সঙ্গে সংঘর্ষ। আফ্রিকার দক্ষিণের এই দেশটির পরিবেশ মন্ত্রক এ কথা জানিয়েছে। রাজ্য সরকারি এক সংবাদপত্রে এ নিয়ে বিজ্ঞাপনও বেরিয়েছে। বলা হয়েছে, চোরাশিকার ও পরিবেশগত কারণে হাতিরা এখন বিপন্ন, তাই এভাবে তাদের বাঁচানোর চেষ্টা।  নামিবিয়া বা বিদেশের যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের দেওয়া সব শর্ত পূরণ করবে, তাদের কাছেই হাতি বিক্রি হবে। শর্তের মধ্যে রয়েছে এই করোনার মধ্যে হাতিদের কোয়ারান্টাইনের সুবিধে ও যে জমিতে হাতি রাখা হবে, সেখানকার জন্য যেন তাদের গেম-প্রুফ ফেন্স সার্টিফিকেট থাকে। আর যদি কোনও বিদেশি হাতি কিনতে উৎসাহী হন, তবে তাঁকে প্রমাণ দেখাতে হবে যে তাঁর দেশের প্রশাসনের ওই হাতি আমদানির ব্যাপারে কোনও আপত্তি নেই। আফ্রিকার বেশ কয়েকটি দেশের মত নামিবিয়াও হাতি ও গণ্ডারের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণীগুলিকে বাঁচানোর চেষ্টা করছে। জঙ্গল, ঘাসজমি কমে আসা, খরা, খাবারের অপ্রতুলতা ও পরিবেশ পাল্টে যাওয়ার মত নানা কারণে তারা লোকালয়ে এসে পড়ছে, ফলে ঘটছে সংঘর্ষ। ১৯৯৫-এ নামিবিয়ায় হাতির সংখ্যা ছিল ৭,৫০০, ২০১৯-এ তা বেড়ে দাঁড়িয়েছে ২৪,০০০। হাতি বাঁচাতে আন্তর্জাতিক অর্থসাহায্যও পায় তারা। যদিও গত বছর নামিবিয়া জানিয়ে দিয়েছে, বিপন্ন জন্তুদের বাঁচাতে যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে সেখান থেকে তারা নিজেদের সরিয়ে নিতে চায়। বিপন্ন জন্তুর শিকার বা বিদেশে রফতানিতে তাদের আপত্তি নেই, এর ফলে যে অর্থ উঠবে, তাতে ওই সব জীবজন্তুর রক্ষণাবেক্ষণ হবে বলে তাদের দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget