এক্সপ্লোর

Modi in Varanasi Today: নির্বাচনে জয়ের পর আজ বারাণসী যাবেন মোদি, কয়েক কোটির আর্থিক সাহায্য ঘোষণা

PM Modi Varasani Visit: সূত্রের খবর, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারযোগে সরাসরি মেহেদীগঞ্জ জনসভাস্থলে যাবেন।

নয়া দিল্লি: লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে মঙ্গলবার বারাণসী যাবেন নরেন্দ্র মোদী (PM Modi)। জয়ের পর এই প্রথম সংসদীয় এলাকা বারাণসীতে পৌঁছবেন তিনি, এমনটাই খবর। শুধু তাই নয়, কৃষকদের জন্যও বড় ঘোষণা করতে চলেছেন তিনি।                                                                                                                        

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী, শ্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ২০ হাজার কোটি টাকার কিষাণ সম্মান নিধি ৯.২৬ কোটি উপকারভোগী কৃষকদের অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে স্থানান্তর করা হবে৷ এর পরে, স্বনির্ভর গোষ্ঠীর ৩০ হাজার মহিলাকেও শংসাপত্র দেওয়া হবে। এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের রাজ্যপাল, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী সহ আরও একাধিক ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। 

সূত্রের খবর, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারযোগে সরাসরি মেহেদীগঞ্জ জনসভাস্থলে যাবেন। বারাণসী পৌঁছনোর পর মেহেদিগঞ্জে কিষাণ সম্মান সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর, তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পুজো করবেন এবং দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতেও অংশ নেবেন। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

আরও পড়ুন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার দোষ মালগাড়ির চালকের? না অন্য কারণ? সামনে এল নতুন তথ্য

সূত্রের তরফে জানা গিয়েছে, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর, তিনি মঙ্গলবার বাবা বিশ্বনাথ মন্দিরে যাবেন তিনি। দশাশ্বমেধে মা গঙ্গার দর্শন করবেন এবং আরতিতেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী বারাণসীতে রাত্রি যাপন করবেন। পরের দিন অর্থাৎ বুধবার বিহারের নালন্দায় রওনা হবেন তিনি।

ইতিমধ্যেই সাজ সাজ রব বারাণসীজুড়ে। পুলিশ লাইন থেকে দশশ্বমেধ ঘাট পর্যন্ত পুরো যাত্রাপথে কাশীর মানুষের পাশাপাশি বিজেপি কর্মীরা শঙ্খ বাজিয়ে, গোলাপের পাপড়ি বর্ষণ করে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলেই খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget