এক্সপ্লোর

Narendra Modi : ভার্চুয়াল থেকে এবার সরাসরি, দেশে ফিরেই বেঙ্গালুরুতে টিম-ISRO-র সঙ্গে দেখা করবেন মোদি

Chandrayaan 3 এর সাফল্যের পর প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের উচ্ছ্বসিত অভিনন্দন জানিয়েছিলেন ভার্চুয়ালি। এবার সামনাসামনি জানানোর পালা।

বিদেশ সফর থেকে শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )।  দুই দেশের সফর শেষ করে  গ্রিস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি কর্ণাটকের বেঙ্গালুরুতে  নামবেন। বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশের চন্দ্রযান-৩ এর চাঁদ ছোঁয়ার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছিলেন তিনি। সফল অবতরণের পর  প্রধানমন্ত্রীর ভাষণের আগাগোড়াই ছিল আবেগপূর্ণ। তিনি বলেন. "হমনে ধরতি পর সংকল্প কিয়া অর চাঁদ পে উসে সাকার কিয়া...''। শনিতাই দেশে পৌঁছেই  তিনি ছুটবেন  ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে। 

বুধবার সন্ধেয় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। পূর্ব ঘোষণা মতোই বুধের সন্ধেয় চাঁদের মাটি ছুঁয়ে ফেলে ভারত ( Chandrayaan 3 Landing)। চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ ঘটে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রমে'র। আর তার হাত ধরেই মহাকাশ গবেষণার জগতে নতুন যুগের সূচনা হয়। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো প্রথম দেশ হিসেবেই নয়, চাঁদের মাটি ছোঁয়া চতুর্থ দেশ হিসেবেও ইতিহাসে নাম ওঠে ভারতের।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন প্রধানমন্ত্রী বিদেশ থেকে। সেদিনের সাফল্যের পর প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের উচ্ছ্বসিত অভিনন্দন জানিয়েছিলেন ভার্চুয়ালি। ভাষণের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) প্রধানকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এবার তা সামনাসামনি জানানোর পালা। সেদিন ফোনে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'সোমনাথজি, আপনার নাম সোমনাথ, যা কিনা চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে। এই জন্য আপনার পরিবারজনেরাও অনেক আনন্দিত হবেন, আমার তরফ থেকে আপনাকে, আপনার পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন'।

ইসরোর টিম-চন্দ্রযানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে বেঙ্গালুরুতে। গতকাল রাতেই তিনি ট্যুইটে জানান তাঁর দক্ষিণ আফ্রিকা সফর সাফল্যমণ্ডিত হয়েছে। X হ্যান্ডেলে তিনি লেখেন, আমার দক্ষিণ আফ্রিকা সফর খুবই ফলপ্রসূ হল। ব্রিকস শীর্ষ সম্মেলন সফল হয়েছে এবং ঐতিহাসিক । কারণ আমরা এই ফোরামে নতুন দেশকে স্বাগত জানিয়েছি। আমরা আন্তর্জাতিক স্বার্থে একসঙ্গে কাজ করে যাব। রাষ্ট্রপতির প্রতি আমার কৃতজ্ঞতা @CyrilRamaphosa।  দক্ষিণ আফ্রিকার জনগণ এবং সরকারকে  আতিথেয়তার জন্য ধন্যবাদ। 

সেখান থেকে ফিরেই তিনি দেখা করবেন বিজ্ঞানীদের সঙ্গে। বৃহস্পতিবার রাতেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা-বার্তার জবাব দেন। প্রত্যেকের জন্যই ছিল ব্যক্তিগত বার্তা।  

আরও পড়ুন : চাঁদের মাটি ছুঁয়ে অভিনন্দন ভারতকে, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রথম বার্তা পাঠাল ল্যান্ডার ‘বিক্রম’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee: 'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
Sonam Wangchuk: ক্রমশ ভাঙছে শরীর, ডিহাইড্রেশন, খেলেন না ওষুধও, ২১ দিনের অনশনেও অনড় সোনম ওয়াংচুক, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের
ক্রমশ ভাঙছে শরীর, ডিহাইড্রেশন, খেলেন না ওষুধও, ২১ দিনের অনশনেও অনড় সোনম ওয়াংচুক, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget