এক্সপ্লোর

করোনার সঙ্গে লড়তে আসরে নামল নাসা, তৈরি করল হাই প্রেসার ভেন্টিলেটর

যে রোগীদের করোনা লক্ষণ তেমন প্রকট নয়, তাঁদের জন্য তৈরি হয়েথে এই ভেন্টিলেটর, যাতে করোনায় প্রবলভাবে আক্রান্তরা অন্য ভেন্টিলেটরের সাহায্য পেতে পারেন।

কলকাতা: করোনা রোগীদের শুশ্রুষায় একটি হাই প্রেসার ভেন্টিলেটর তৈরি করলেন নাসার ইঞ্জিনিয়াররা। এটির নাম ভেন্টিলেটর ইন্টারভেনশন টেকনোলজি অ্যাক্সেসিবল লোকালি, সংক্ষেপে ভাইটাল। আমেরিকার নিউ ইয়র্কের আইকান স্কুল অফ মেডিসিনে এ সপ্তাহেই একটি কঠিন পরীক্ষায় এই ভেন্টিলেটর উত্তীর্ণ হয়েছে। যে রোগীদের করোনা লক্ষণ তেমন প্রকট নয়, তাঁদের জন্য তৈরি হয়েথে এই ভেন্টিলেটর, যাতে করোনায় প্রবলভাবে আক্রান্তরা অন্য ভেন্টিলেটরের সাহায্য পেতে পারেন। নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরির ডিরেক্টর মাইকেল ওয়াটকিনস বলেছেন, তাঁরা মহাকাশযান নির্মাণে দক্ষতা অর্জন করেছেন, চিকিৎসা বিষয়ক যন্ত্রপাতিতে নয়। কিন্তু দুর্দান্ত ইঞ্জিনিয়ারিং, টানা পরীক্ষা ও দ্রুত যন্ত্রপাতি তৈরি তাঁদের বিশেষত্ব। তাই তাঁদের ল্যাবরেটরির লোকজন যখন বুঝতে পারলেন, এই মুহূর্তে চিকিৎসক সম্প্রদায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দরকার, তখনই নিজেদের ক্ষমতা ও দক্ষতা নিয়ে এগিয়ে এলেন তাঁরা। নাসা এখন এই ভেন্টিলেটরের এফডিএ সিলমোহরের অপেক্ষায়। তারা জানিয়েছে, ভাইটাল দ্রুত তৈরি করা যাবে, সাধারণ ভেন্টিলেটরের থেকে সহজে দেখভালও করা সম্ভব। অনেক কম জিনিসপত্র দিয়েই এই ভেন্টিলেটর তৈরি করা সম্ভব, বিশেষ করে এমন জিনিসপত্র দিয়ে, যা সহজলভ্য। এর ডিজাইন এমন, যা সহজেই নিয়ে গিয়ে বসানো যায় কনভেনশন সেন্টার বা হোটেলের মত অস্থায়ী কোয়ারান্টাইন সেন্টারগুলিতে। চিকিৎসক মহলও এই ভেন্টিলেটরের কাজে খুশি, আইকান স্কুল অফ মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথু লেভিন বলেছেন, প্রত্যাশামতই নাসার এই ভেন্টিলেটর দারুণ কাজ করেছে, চিকিৎসকরা মনে করছেন, এই ভেন্টিলেটর আমেরিকা ও বিশ্বের অন্যত্র করোনা রোগীদের জীবনদায়ী ব্যবস্থায় রাখতে সক্ষম। তবে এই ভেন্টিলেটর হাসপাতালের এতদিনের ভেন্টিলেটর ব্যবস্থার বিকল্প হতে পারবে না, এগুলির সময়সীমা ৩ থেকে ৪ মাস, তৈরি হয়েছে শুৎু করোনা রোগীদের জন্য। সাধারণ ভেন্টিলেটর চলে বছরের পর বছর, নানারকম চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সেগুলির ব্যবহার হয়।

সেরা শিরোনাম

Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
India-Russia Relations: ‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rajasthan News: পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget