এক্সপ্লোর
মুজফফরপুরের হোমে ধর্ষণ: সেই ব্রিজেশ ঠাকুরের বিরুদ্ধে নতুন এফআইআর ১১ মহিলার ‘উধাও’ হওয়ার ঘটনায়

মুজফফরপুর (বিহার): মুজফফরপুরের বালিকা গৃহ অনাথ হোমের মেয়েদের মানসিক, দৈহিক, যৌন নিগ্রহের অভিযোগ সংক্রান্ত মামলায় মূল অভিযুক্ত ব্রিজেশ ঠাকুরের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হল। তাঁর এনজিও সেবা সংকল্প এবং বিকাশ সমিতি পরিচালিত একটি স্বনির্ভর গোষ্ঠীর দপ্তরের ১১ জন মহিলার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। সে ব্যাপারেই এই নতুন এফআইআর। সেটি করেছেন সমাজ কল্যাণ দপ্তরের সহকারী ডিরেক্টর দেবেশ কুমার শর্মা। অনাথ আশ্রমের মেয়েদের ধর্ষণের ব্যাপারে বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ব্রিজেশ। গত মাসে চাঞ্চল্যকর যৌন কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তাঁর এনজিও-কে কালো তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি সেই এনজিও চালানো অন্যান্য হোমের পরিস্থিতিও খতিয়ে দেখা শুরু হয়। সরকারি সূত্রের খবর, তখনই প্রকাশ্যে আসে যে, ছোটি কল্যাণী এলাকায় সেলফ হেল্প গোষ্ঠীর চালানো হোমের বাসিন্দা ১১ জন মহিলা উধাও। তাঁরা কোথায়, সে ব্যাপারে ওই এনজিও-র তরফে সামাজিক কল্যাণদপ্তরকে কিছু জানানো হয়নি।
Before You Go
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
সেরা শিরোনাম
বিনোদনের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















