এক্সপ্লোর

মুম্বইতে ভেঙে পড়ল ছ’তলা বাড়ি, মৃত ১৯, ৩০ জনের আটক থাকার আশঙ্কা, তদন্ত করবে মহারাষ্ট্র সরকার

মুম্বই: বৃষ্টি বিপর্যয়ের মধ্যেই মুম্বইয়ে আরেক বিপর্যয়!

বৃহস্পতিবার সকালে দক্ষিণ মুম্বইয়ের জে জে মার্গ হাসপাতাল লাগোয়া জনবহুল ভিন্ডিবাজার এলাকার পাকমোড়িয়া স্ট্রেটে ভেঙে পড়ে ১১৭ বছরের পুরনো ছয় তলা বাড়ি। মৃত ১৯। জখম ১২ জন।  ধ্বংসস্তূপে অন্তত ৩০ জনের আটকে থাকার আশঙ্কা করছে প্রশাসন।

আজ সকাল ৮.৪০ নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।বৃহন্মুম্বই পুরসভার দাবি, ২০১১ সালে বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হলেও, সেখানে থাকছিল ১৩টি পরিবার।

ওই বাড়িতে শিশুদের একটি প্লেস্কুলও ছিল। কিন্তু শিশুরা এসে না পৌঁছনোয় বড় বিপদ এড়ানো গিয়েছে। ভারী বর্ষণের কারণেই বাড়িটি ভেঙে পড়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, মুম্বইয়ে গত দুদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে। প্রবল বর্ষণে কয়েকজনের মৃত্যুও হয়েছে। গতকাল মুম্বইয়ের বিক্রোলি এলাকায় দুটি বাড়ি ভেঙে তিন জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর আজও মুম্বই, দিল্লি সহ উত্তরভারতে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে।

ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই জানান, প্রাথমিক দায়িত্ব হচ্ছে, ধ্বংসস্তূপ যত দ্রুত সম্ভব সরিয়ে আটকদের উদ্ধার করা। একবার তা সম্পন্ন হলে তদন্ত করা হবে।

তিনি জানান, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের নেতৃত্বে একটি বিশেয় দল গঠন হবে। তদন্ত করার পাশাপাশি, ঘরছাড়াদের পুনর্বাসনের বন্দোবস্তও করা হবে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget