এক্সপ্লোর

জম্মু-কাশ্মীরে অনন্তনাগে মোটরসাইকেল চড়ে আসা জঙ্গিদের গুলিবর্ষণ, হত ৫ সিআরপিএফ জওয়ান, এনকাউন্টারে খতম ১ সন্ত্রাসবাদী

সেনার পাল্টা জবাবে নিকেশ হয়েছে এক জঙ্গিও।

শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ব্যস্ত রাস্তায় সন্ত্রাসবাদী হামলায় নিহত জওয়ানের সংখ্যা বেড়ে হল ৫। বুধবার প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক হামলা চালায় সন্ত্রাসবাদীরা। তারা সংখ্যায় ছিল ২ জন। সম্ভবত, জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর সদস্য তারা। যদিও বর্তমানে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া আল-উমর মুজাহিদিন নামে একটি গোষ্ঠী এর দায় নিয়েছে। অমরনাথ যাত্রার সূচনার তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকতে এই বড়সড় হামলা করল সন্ত্রাসবাদীরা। ২০১৭-র অমরনাথ যাত্রার মধ্যেই খানাবলে তীর্থযাত্রীদের বাসের ওপর নির্বিচারে গুলি চালিয়ে আটজনকে মেরেছিল লস্কর-ই-তৈবা জঙ্গিরা। মোটরসাইকেল চড়ে আসা ২ জঙ্গি অনন্তনাগের খানাবল-পহেলগাঁও রোডে সিআরপিএফের টহলদার দলের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই এক জওয়ান মারা যান। জখম হন কয়েকজন। যৌথ টহলদার দলে ছিলেন সিআরপিএফের ১১৬ ব্যাটালিয়নের ব্র্যাভো কোম্পানি ও রাজ্য পুলিশের জওয়ানরা। তাঁরা হামলার সঙ্গে সঙ্গে জঙ্গিদের পাল্টা জবাব দেন। গুলিযুদ্ধে নিহত হন তাঁদের ৫ জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় ৯২ বেস হাসপাতালে। এর পরপরই সাদ্দার থানার স্টেশন হাউস অফিসার আরশাদ আহমেদের নেতৃত্বে সংঘর্ষস্থলে ছুটে যায় অতিরিক্ত বাহিনী। কিন্তু সন্ত্রাসবাদীরা ঝাঁকে ঝাঁকে গুলি চালায় তাদের দিকে, গ্রেনেডও ছোঁড়ে। গুলিযুদ্ধে খতম হয় এক সন্ত্রাসবাদী, অন্যজন সেখান থেকে পালিয়েছে বলে ধারণা সরকারি অফিসারদের। আরশাদ আহমেদ জখম হন। তাঁকে শ্রীনগরে চিকিত্সার জন্য স্থানান্তরিত করা হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, খানাবল-পহেলগাঁও রোডে জেনারেল বাসস্ট্যান্ডের আশপাশে নিরাপত্তাবাহিনীর ওপর সম্ভাব্য জঙ্গি হামলার আগাম হুঁশিয়ারি দিয়েছিল গোয়েন্দা মহল, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিল জম্মু ও কাশ্মীর পুলিশ।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget