এক্সপ্লোর
বিহারে গাড়ির ধাক্কায় দুই সাংবাদিকের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন মুখিয়ার স্বামী ও তাঁর ছেলে

পটনা: বিহারে ফের খুন হলেন দুই সাংবাদিক। ভোজপুর জেলার আরা-সাসারাম রাজ্য সড়কে গাড়ি চাপা দিয়ে মারা হল সাংবাদিক নবীন নিশ্চল ও বিজয় সিংহকে। অভিযুক্ত প্রাক্তন মুখিয়া শাহিদা প্রবীণের স্বামী মহম্মদ হারসু ও তাঁর ছেলে। হারসুর বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় লোকজনের দাবি, গঢ়হনি বাজারে ওই দুই সাংবাদিকের সঙ্গে বচসা হয় হারসুর। এরপরেই তাঁদের বাইকে ধাক্কা মারে গাড়িটি। হারসু ও তাঁর ছেলে পলাতক বলে জানিয়েছে পুলিশ। বিহারে সাংবাদিক খুন নতুন ঘটনা নয়। এর আগে ২০১৬ সালের ১৩ মে সিওয়ানে গুলি করে খুন করা হয় সাংবাদিক রাজদেব রঞ্জনকে। এবার একসঙ্গে দুই সাংবাদিককে খুন করা হল। নবীন একটি হিন্দি সংবাদপত্রে কাজ করতেন এবং বিজয় একটি পত্রিকায় কাজ করতেন বলে জানা গিয়েছে। যে গাড়িটি তাঁদের ধাক্কা মারে, সেটি হারসুই চালাচ্ছিলেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই সাংবাদিককে খুন করার পর নিজেরাই গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালান হারুসরা। তাঁদের শাস্তির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
খুঁটিনাটি
























