এক্সপ্লোর

২০০০ সালের সবরমতী এক্সপ্রেসে বিস্ফোরণ: রেহাই কাশ্মীরী শিক্ষাবিদকে

নয়াদিল্লি: হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী সন্দেহে গুলজার আহমেদ ওয়ানি নামে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাবিদকে ২০০০ সালে সবরমতী এক্সপ্রেসে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ থেকে রেহাই দিল আদালত। সে বছর স্বাধীনতা দিবসের আগের দিন মুজফফরপুর থেকে আমদাবাদ যাওয়ার সময় বিস্ফোরণ হয় ওই ট্রেনে। ৯ জন মারা যান। বরাবাঁকির আদালত যথেষ্ট তথ্য ও প্রমাণের অভাবে গুলজার ও এই মামলায় সহ অভিযুক্ত মোবিনকে রেহাই দিয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত পক্ষের কৌঁসুলি এম এস খান। বাদী পক্ষ কোনও অভিযোগই প্রমাণ করতে পারেনি। দুই অভিযুক্তকেই যাবতীয় অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে অতিরিক্ত দায়রা জজ এম এ খানের আদালত, বলেছেন তিনি। ২০০১ সালে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হন গুলজার। তাঁর কাছে বিস্ফোরক ও আপত্তিকর সামগ্রী পাওয়া যায় বলে অভিযোগ করেছিল পুলিশ। সে সময় আলিগড় বিশ্ববিদ্য়ালয়ে আরবি নিয়ে এম ফিল করছিলেন ২৮ বছরের গুলজার। আরও দশটি বিস্ফোরণ সংক্রান্ত মামলায় অভিযুক্ত করা হয় তাঁকে।  দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের বিভিন্ন থানায় ১৪টি এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে। সব গুলি থেকে অবশ্য প্রমাণাভাবে ছাড়া পান। কিন্তু ট্রেনে বিস্ফোরণ মামলায় জামিন পাননি। গত মাসের গোড়ায় তিনি অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টে যান। সেখানে প্রধান বিচারপতি জে এস খেহার ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ গুলজারের আবেদনের বিরোধিতা করা উত্তরপ্রদেশ সরকারের কৌঁসুলিকে কার্যত তিরস্কার করে বলে, এটা লজ্জার ব্যাপার। ১১টি মামলার মধ্যে দশটি থেকেই রেহাই পেয়েছেন উনি। তারপরও ওঁকে জামিন না দিয়ে আটকে রেখে দিতে চান আপনারা। গুলজার কাশ্মীরের শ্রীনগরের পিরপারকারি এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে লখনউয়ের এক জেলে রয়েছেন।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget