এক্সপ্লোর

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যে জটিলতা, হৃদযন্ত্রে সমস্যা প্রাক্তন মন্ত্রীর, সরানো হল ICCU-তে

SSKM Hospital: হৃদযন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় স্থানান্তরিত করা হল পার্থকে। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। কলকাতার SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ। হাসপাতালের ইমাজেন্সি অবজারভেশন ওয়ার্ড থেকে কার্ডিওলজি বিভাগের ICCU-তে স্থানান্তরিত করা হল। হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে পার্থর। পাশাপাশি, হৃদযন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় স্থানান্তরিত করা হল পার্থকে। (Partha Chatterjee)

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মেডিক্যাল বোর্ডের বৈঠকে পার্থর স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। সেখানেই পার্থকে ICCU-তে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে পার্থকে স্থানান্তরিত করা হয় ICU-তে। প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে তিন ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। (SSKM Hospital)

SSKM হাসপাতালের এমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ডে ৪৮ ঘণ্টার বেশি ভর্তি ছিলেন পার্থ। এমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ডের ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে ভর্তি ছিলেন। সেখানে আজ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেদেখেন চিকিৎসকরা। দেখা যায়, হৃদযন্ত্রে জটিলতা রয়েছে পার্থর। সেই জটিলতা আরও বেড়েছে তাঁর। হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। সেই কারণেই কার্জিওলজির ICCU-তে স্থানান্তরিত করে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত পার্থর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর।

সম্প্রতি জেলে প্য়ানিক অ্য়াটাক হয় পার্থর। প্রেসিডেন্সি জেল সূত্রে জানা যায়, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জেলমুক্তির পরই বুকে ব্য়থা শুরু হয় পার্থর। পার্থকে দেখেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ। পার্থর প্য়ানিক অ্য়াটাক হয়েছে বলে জানান তিনি। বুকে ব্য়থা না কমায় জেল কর্তৃপক্ষের তরফে তাঁর চিকিৎসার জন্য় SSKM- এ চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠন করার কথা বলা হয়। 

এর পর হাসপাতালে ভর্তি হন পার্থ। প্রিজন ভ্যানে চেপেই হাসপাতালে পৌঁছন তিনি। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন পার্থ। কিন্তু তাঁর স্বাস্থ্যে জটিলতা বেড়েছে বলে খবর। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু হলে গ্রেফতার হন পার্থ। ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ। সেই থেকে একটানা জেলবন্দি রয়েছেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে পাহাড় প্রমাণ টাকা এবং গয়না উদ্ধার হয়, তা পার্থর বলেই দাবি তদন্তকারীদের। পার্থ জামিনের আবেদন জানালেও, বার বার আদালতে তাঁর আর্জি খারিজ হয়ে গিয়েছে। জামিনের আবেদন করে আদালতে তিরষ্কৃতও হন পার্থ। বাকিরা জামিন পেলে, তিনি কেন পাবেন না, প্রশ্ন তুলেছিলেন পার্থ। কিন্তু আদালত সাফ জানিয়ে দেয়, তিনি নিজে শিক্ষামন্ত্রী ছিলেন। দুর্নীতিতে তাঁর ভূমিকা অস্বীকার করা যায় না। পার্থর বান্ধবী অর্পিতা যদিও জামিন পেয়ে গিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget