এক্সপ্লোর
২০০২-এর হিংসার ঘটনায় ১৪ জনের যাবজ্জীবন, চারজনকে রেহাই দিল গুজরাত হাইকোর্ট

আমদাবাদ: ২০০২ সালের হিংসার ঘটনায় আজ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখার কথা ঘোষণা করল গুজরাত হাইকোর্ট। এই মামলাতেই আরও পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। তবে চারজনকে প্রমাণের অভাবে রেহাই দেওয়া হয়েছে। এর আগে বিশেষ নিম্ন আদালত এই মামলায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছিল। গত বছরের অগাস্টে বিচারপতি হর্ষ দেবানী ও বিচারপতি এ এস সুপেহিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হলেও, সাজা ঘোষণা স্থগিত রাখা হয়। আজ এই মামলাতেই রায় দিল হাইকোর্ট। ২০১২ সালে বিশেষ তদন্তকারী দলের আদালত ২০০২ সালের হিংসার ঘটনায় জড়িত থাকার দায়ে ৩২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। সাজাপ্রাপ্তদের মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানি ও বজরং দলের নেতা বাবু বজরঙ্গী। মায়ার ২৮ বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত। বজরঙ্গীর আমৃত্যু কারাদণ্ডের সাজা হয়। এছাড়া সাতজনের ২১ বছর এবং বাকিদের ১৪ বছর কারাদণ্ড হয়। সব সাজাপ্রাপ্তই এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান। তার পরিপ্রেক্ষিতেই আজ এই রায় দিল হাইকোর্ট।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফ্যাক্ট চেক
আইপিএল
জ্যোতিষ
























