এক্সপ্লোর

গুজরাত বিধানসভা ভোটে বিজেপির মুখ সেই মোদী

নয়াদিল্লি: এ বছরই গুজরাতে বিধানসভা ভোট। তাৎপর্যপূর্ণভাবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে যাতায়াত চোখে পড়ার মত বেড়ে গিয়েছে। বিরোধীরা তো বলছেই, বিজেপিও স্বীকার করে নিচ্ছে, প্রধানমন্ত্রীকে সামনে রেখেই এবারের ভোট বৈতরণী পার হতে চায় তারা। এ বছর এখনও পর্যন্ত ৪ বার গুজরাত গিয়েছেন প্রধানমন্ত্রী। এ মাসেরই ২৯ তারিখ আবার তাঁর ২ দিনের সফরে সেখানে যাওয়ার কথা। এই প্রথমবার ইন্টারন্যাশনাল এগজিবিশন অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে গুজরাতে। মোদী তার উদ্বোধন করবেন। তারপর মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে সঙ্গে নিয়ে রাজকোটে একটি খাল প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। শুধু প্রধানমন্ত্রী নন, বিজেপি সভাপতি অমিত শাহও ঘন ঘন যাচ্ছেন গুজরাত। গত মাসের ৩১ তারিখ ছোটা উদয়পুরের উপজাতি অধ্যুষিত এলাকায় যান অমিত। এই এলাকা কংগ্রেসের শক্ত ঘাঁটি, এবার বিজেপি চাইছে এখানেও পদ্মফুল ফোটাতে। গতবার বিজেপি ১৮২টি বিধানসভা আসনের মধ্যে জিতেছিল ১২৭টি আসন। এবার তাদের টার্গেট ১৫০। অমিত শাহ এই লক্ষ্যেই শুরু করেছেন বিস্তারক বা বৃদ্ধি প্রোগ্রাম। ছোটা উদয়পুরেও ঘরে ঘরে ঘুরে বৈঠক করেছেন তিনি, মধ্যাহ্নভোজ সেরেছেন এক উপজাতীয় দলীয় কর্মীর বাড়িতে। প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতির এই ঘন ঘন আসা যাওয়া লক্ষ্য করেছে কংগ্রেসও। তাদের ব্যাখ্যা, দুর্বল রাজ্য বিজেপি নেতৃত্বকে অক্সিজেন দিতে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে এই সফর। তা অস্বীকার করছে না বিজেপিও। তাদের পরিষ্কার লক্ষ্য, দলীয় কর্মীদের চাঙ্গা করা ও ভোটারদের মধ্যে বিজেপির পক্ষে ঝড় তোলা। ৩০ তারিখ যদি প্রধানমন্ত্রী আসেন, তবে সেটা হবে গুজরাতে এ বছরে তাঁর পঞ্চম সফর। তাঁকেই প্রচারের মুখ হিসেবে তুলে ধরে টানা পঞ্চমবার গুজরাতের কুর্সি ধরে রাখতে চায় বিজেপি। এ ক্ষেত্রে বিজয় রুপানি সরকারের কাজকর্মের থেকে মোদী মাহাত্ম্যে অনেক বেশি বিশ্বাস রাখছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget