এক্সপ্লোর
হরিয়ানায় চাকরির খোঁজে গেলে চারদিন ধরে আটকে রেখে 'ধর্ষণ' ৪০ জনের, অভিযোগ যুবতীর

চন্ডীগড়: চারদিন গেস্টহাউসে আটকে রেখে ৪০ জন তাঁকে লাগাতার ধর্ষণ করেছে বলে চন্ডীগড় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন হরিয়ানার পঞ্চকুল্লার এক মহিলা। পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সি মহিলার দাবি, মর্নি হিলস এলাকায় অতিথিশালায় তাঁকে ১৫ থেকে ১৮ জুলাই আটকে রেখে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের একজন তাঁর স্বামীর পরিচিত। তিনি ওই অতিথিশালায় কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেখানেই যাওয়ার পর তাঁকে আটকে রেখে অত্যাচার চালানো হয়। এ ব্যাপারে গেস্ট হাউসের দুজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মনিমাজরা থানার স্টেশন হাউস অফিসার। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।
Before You Go
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















