এক্সপ্লোর

২৬/১১: কসাব নয়, কারকারেকে মেরেছিল দক্ষিণপন্থী জঙ্গিরা, দাবি পিটিশনে, খারিজ বম্বে হাইকোর্টের

মুম্বই: ২৬/১১-র মুম্বই সন্ত্রাসবাদী হামলায় জঙ্গি দমন শাখা (এটিএস) প্রধান হেমন্ত কারকারের মৃত্যু হয়েছিল দক্ষিণপন্থীদের চক্রান্তে, এমন অভিযোগ জানিয়ে পেশ করা পিটিশন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। কারকারের মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে ওই বিশেষ তদন্ত গড়ে মৃত্যুর তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছিল ওই জনস্বার্থ পিটিশনে। কিন্তু তাতে সাড়া দেয়নি বিচারপতি এস সি ধর্মাধিকারী ও বিচারপতি ভারতী ডাঙ্গরিকে নিয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। বিহারের প্রাক্তন বিধায়ক রাধাকান্ত যাদবের ওই পিটিশনে বিশেষ কিছুই নেই বলে অভিমত বেঞ্চের। বিচারপতিরা বলেছেন, ২০১০ থেকে বিচারাধীন পিটিশনটির কোনও সারবত্তা নেই। আমরা তদন্তের নির্দেশ দিতে পারছি না। পিটিশনটি খারিজ করা হল। যাদব ২০১০-এর আগস্ট হাইকোর্টের দ্বারস্থ হয়ে দাবি করেন, কারকারেকে পাকিস্তানি সন্ত্রাসবাদী আজমল কসাব, আবু ইসমাইল মারেনি, তাঁকে আসলে হত্যা করেছিল দক্ষিণপন্থী সন্ত্রাসবাদীরা, কারণ ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় ডানপন্থী গোষ্ঠী অভিনব ভারতীর একাধিক সদস্যকে গ্রেফতার করেছিলেন তিনি। জনস্বার্থ পিটিশনটি মহারাষ্ট্র প্রাক্তন পুলিশের আইজি এস এম মুশরিফের লেখা 'হু কিলড কারকারে'-বইকে ভিত্তি করে পেশ হয়। প্রসঙ্গত, ২০০৮ এর ২৬ নভেম্বরের রাতে কসাব, ইসমাইলরা দক্ষিণ মুম্বইয়ের কামা হাসপাতালের বাইরেপুলিশ ভ্যানের ওপর গুলিবর্ষণ করলে কারকারে, তাঁর সহযোগী দুই পুলিশ অফিসার অশোক কামতে ও বিজয় সালাসকরের মৃত্যু হয়।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget