এক্সপ্লোর

মুম্বই হামলা নিয়ে ভারতের কাছে আরও তথ্যপ্রমাণ চাইল পাকিস্তান

ইসলামাবাদ: ২৬/১১-র মুম্বই হামলার ব্যাপারে ভারতের কাছে আরও তথ্যপ্রমাণ চেয়ে পাঠানো হয়েছে বলে জানাল পাকিস্তান। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমাদের বিদেশ সচিব ভারতের বিদেশ সচিবকে চিঠি দিয়ে আরও নথিপত্র, প্রমাণ তলব করেছেন যাতে মুম্বই হামলার বিচার দ্রুত শেষ হতে পারে। ভারতের তরফে এখনও সাড়া মেলেনি। তবে কবে, কখন চিঠিটি পাঠানো হয়েছে, তা খোলসা করেননি জাকারিয়া। ২০০৮ এর ওই নাশকতার ব্যাপারে পাকিস্তান লস্কর-ই-তৈবার অপারেশনস কমান্ডার জাকিউর রহমান লকভি সহ সাতজনকে গ্রেফতার করে হত্যায় প্ররোচনা, খুনের চেষ্টা, মুম্বই হামলার চক্রান্ত তৈরি ও তা কার্যকর করার দায়ে অভিযুক্ত করলেও মামলা গড়িয়েছে ৬ বছরের ওপর। পাকিস্তানকে ভারত বারবার বিচার শেষ করে ফেলার আবেদন জানালেও পাকিস্তান তাতে গা করছে না বলে অভিযোগ। পাকিস্তানের হাতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা এগনোর যথেষ্ট তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের দাবি, মামলা শেষ করে ফেলার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ আসেনি। ঘটনা হল, পাকিস্তানের বারংবার তথ্য চেয়ে পাঠানোর মধ্যেই জামিনে এক বছর আগে মুক্তি পেয়েছে লকভি। সে রয়েছে এক অজ্ঞাত স্থানে। বাকি ৬জনকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রাখা হয়েছে। এদিকে শান্তি আলোচনার পক্ষে সওয়াল করে জাকারিয়া বলেছেন, অতীতে অনেকবারই বলা হয়েছে যে, শান্তি আলোচনাই ভারত, পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথ।      

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত
BJP MLA Hospitalized: আচমকাই কোমর-পিঠে যন্ত্রণা, অসুস্থ হয়ে হাসপাতালে আরামবাগের বিজেপি বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.১১.২৬) পর্ব ২: ইংরেজিতেও রাজ্য়ের নাম হবে 'পশ্চিমবঙ্গ' পাস হল প্রস্তাব | রাজ্যে 'গোকুল' মিশনেরও ঘোষণা সরকারের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.১১.২৬) পর্ব ১: বিজেপিতে ঢোকার পরিকল্পনায় 'ভাল তৃণমূল'-এর ভোলবদল?
Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget