এক্সপ্লোর

নিখোঁজ এএন-৩২ বিমানের ২৯ যাত্রী ‘সম্ভবত মৃত’, জানাল বায়ুসেনা

নয়াদিল্লি:  ভারতীয় বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ বিমানের যাত্রীরা ‘সম্ভবত মৃত’। নিখোঁজদের পরিবারকে সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে। যদিও, এখনও তল্লাশি চলছে বলে জানিয়েছে বায়ুসেনা। গত ২২ জুলাই ২৯ জন যাত্রীকে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার মালবাহী বিমানটি। দীর্ঘ তল্লাশি চালানোর পরও কোনও হদিস মেলেনি বিমান বা যাত্রীদের। নিখোঁজ বিমানের তদন্তে কোর্ট অফ এনক্যোয়ারি-ও গঠন করে বায়ুসেনা। সম্প্রতি, ওই কোর্ট অফ এনক্যোয়ারি-র সুপারিশের প্রেক্ষিতেই নিখোঁজদের পরিজনদের চিঠি লিখে বায়ুসেনার তরফে জানানো হয়েছে যে যাত্রীরা ‘সম্ভবত মৃত’। বায়ুসেনা সূত্রে খবর, কোর্ট অফ এনক্যোয়ারি জানিয়েছে, বাস্তব পরিস্থিতিকে বিচার করলে, নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা কার্যত নেই। তদন্তকারী দলের মতে, যে ব্যাপকভাবে তল্লাশি চলেছে, তাতে যদি যাত্রীরা বেঁচে থাকতেন, তাহলে এতদিনে তাঁদের খোঁজ মিলতই। এরপরই, বায়ুসেনার তরফে সংশ্লিষ্ট পরিবারের কাছে চিঠি পাঠানো হয়। গত ২৪ অগাস্ট পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, কোর্ট অফ এনক্যোয়ারি-র সুপারিশ জানাচ্ছে যে আপনাদের পুত্র/কন্যা ‘সম্ভবত মৃত অথবা গুরুতর জখম’। আরও বলা হয়েছে, তদন্ত কমিটি অত্যন্ত গুরুত্ব দিয়ে সবদিক বিচার করে, প্রাপ্ত অবস্থাগত প্রমাণ খতিয়ে দেখে এবং বিশদে তল্লাশি চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে। চিঠির সঙ্গে, নিখোঁজদের একটি ‘মৃত্যু শংসাপত্র’-ও পাঠানো হয়েছে, যাতে পরিজনেরা বিমার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget