এক্সপ্লোর

ফসলের ন্যায্যমূল্য, ঋণ মকুবের দাবিতে কৃষক আন্দোলনে গুলি, মধ্যপ্রদেশে হত ৩, কার্ফু

নয়াদিল্লি: মধ্যপ্রদেশে কৃষক আন্দোলনে গুলি চলল। ফসলের ন্যায্যমূল্য ও ঋণ মকুবের দাবিতে বিজেপিশাসিত রাজ্যে গত কয়েকদিন ধরে কৃষক বিক্ষোভ চলছে। তাদের কাছ থেকে কেনা দুধের বাড়তি দামও চাইছে চাষিরা। আন্দোলন তীব্র চেহারা নিতেই আজ মন্দশৌরে চাষিদের ওপর পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। নিহত হয় ১ জন। জখম হয়েছে ৪ জন। হাসপাতালে আহত চাষিদের একজনের মৃত্যুর খবরও আসছে। যদিও তা সমর্থন করেনি সরকারি সূত্র। আরও এক চাষি মারা গিয়েছে। নিহতরা হলেন কানহাইয়া লাল পতিদার, বাবলু পতিদার ও প্রেম সিংহ। গুলিচালনাকে কেন্দ্র করে অশান্তি, হিংসা ছড়িয়ে পড়ায় পিপালিয়া মান্ডি এলাকায় কার্ফু জারি করে প্রশাসন। জেলার বাকি সব জায়গায় ১৪৪ ধারা বহাল রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপিন্দর সিংহ পুলিশি গুলিচালনার খবর অস্বীকার করেছেন। কৃষকদের মধ্যে সমাজবিরোধীরা ঢুকে গোলমাল করছে বলে অভিযোগ করেন তিনি। যদিও পুলিশ সূত্রের দাবি, কৃষকরা মারমুখী হয়ে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামলাতে সিআরপিএফকে তলব করা হয়। তারাই গুলি চালায়। গত রবিবার আরএসএস অনুমোদিত ভারতীয় কিসান সঙ্ঘ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে আলোচনায় সমস্যা মিটে গিয়েছে বলে জানিয়ে আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা করলেও ভারতীয় কিসান ইউনিয়ন সরে আসতে রাজি হয়নি। চৌহান সোমবার সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দেন, চাষিদের বিপথে চালিত করছে কতিপয় লোকজন। আন্দোলন প্রত্যাহার না হলে ওই লোকজনদের ফল ভুগতে হবে। তিনি ঘোষণা করেন, দ্রব্যমূল্যে স্থিতিশীলতা আনার লক্ষ্যে হাজার কোটি টাকার ফান্ড তৈরি হচ্ছে। ২২টি জেলায় ৮ টাকা কেজি দরে পিঁয়াজ কিনে নেওয়া হবে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই নিমাচে কৃষকদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। অন্তত দুই পুলিশকর্মী ও কৃষক জখম হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget