এক্সপ্লোর

ওয়াশিং মেশিনের জলে ডুবে মৃত্যু তিন বছরের দুই যমজ ভাইয়ের

নয়াদিল্লি: ওয়াশিং মেশিনের জলে ডুবে মৃত্যু দুই যমজ ভাইয়ের। বাড়িতেই খেলছিল বছর তিনেকের দুই যমজ ভাই নক্ষ ও নিশু। মা ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার তোড়তোড় করছিলেন। কিন্তু বাড়িতে ডিটারজেন্ট ছিল না। ডিটারজেন্ট পাউডার কেনার জন্য বাইরে বেরিয়ে যান তিনি। কিন্তু তারই মধ্যে কখন দুই যমজ ভাই টপ লোডিং ওয়াশিং মেশিনের ওপরে উঠে পড়ে এবং স্পিনিং টবে পড়ে যায়। প্রায় আধ ঘন্টা পর স্পিনিং টবে ওই দুই শিশুকে ডুবে থাকতে দেখেন তাদের বাবা। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম দিল্লির রোহিনী এলাকায়। পুলিশ জানিয়েছে, স্পিনিং টবে প্রায় ১৫ লিটার জল ছিল। সম্ভবত পাশে রাখা জামাকাপড়ের স্তুপ বেয়েই ওই দুই শিশু উঠে পড়েছিল ওয়াশিং মেশিনের ওপর। পুলিশের কাছে মৃত যমজের মা রেখা জানিয়েছেন, জামাকাপড় কাচাকাচি করবেন বলে তিনি ওয়াশিং মেশিনে জল ভরেছিলেন। কিন্তু, জামাকাপড় দিতে গিয়ে দেখেন ঘরে ডিটারজেন্ট পাউডার নেই। এর পরেই দুই ছেলেকে ঘরে রেখে গতকাল দুপুর ১২.৩৯ নাগাদ ফ্ল্যাটের নীচে দোকানে ডিটারজেন্ট আনতে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে তিনি বাড়িতে ফিরে ছেলেদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সন্তানদের খুঁজে না পেয়ে তিনি তাঁর স্বামী রবীন্দরকে ফোন করেন। বীমা কোম্পানির কর্মী রবীন্দর তড়িঘড়ি বাড়িতে চলে আসেন। পরে তিনিই ওয়াশিং মেশিনের ডালা খুলে দুই সন্তানকে দেখতে পান। এর পর দুই ভাইকে নিয়ে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছেন, ওই মর্মন্তুদ ঘটনায় দুই শিশুর বাবা-মা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। ময়নাতদন্তের জন্য দুই শিশুর দেহ বাবা সাহেব আম্বেডকর হাসপাতালে পাঠানো হয়।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব

ভিডিও

Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget