এক্সপ্লোর
বিহারের রোহতাসে বাজেয়াপ্ত ৩০ হাজার বিদেশি মদের বোতল, গ্রেফতার ১

ডেহরি-অন-শোন: বিহারের রোহতাস জেলার মহাদেব গ্রাম থেকে ৩০,০০০ বোতল বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। এই মদের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। ডেহরির সাব-ডিভিশনাল পুলিশ অফিসার মহম্মদ আনোয়ার জাভেদ আনসারি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে অভিযান চালান পুলিশকর্মীরা। একটি ট্রাক থেকে উদ্ধার হয় মদ। বোতলগুলিতে পঞ্জাবের আবগারি দফতরের সিল আছে। অরুণাচল প্রদেশে বিক্রির জন্য ওই মদের বোতলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটির চালক রুকমানা রামকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি রাজস্থানের বারমের জেলায়। ২০১৬-র এপ্রিলে বিহারে মদ বিক্রি, পান করা, তৈরি, মজুত করা বা অন্য কোথাও নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এরপর থেকেই মদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগেও একাধিকবার মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















