এক্সপ্লোর

উত্তরপ্রদেশে নতুন ৩২২ বিধায়ক কোটিপতি, ১৪৩ জনের বিরুদ্ধে খুন-ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলা

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধানসভার নবনির্বাচিত সদস্যদের মধ্যে কোটিপতিদের ছড়াছড়ি। প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই কোটিপতি। এর পাশাপাশি, প্রতি চারজন নবনির্বাচিত বিধায়কের মধ্যে একজনের বিরুদ্ধেই খুন বা ধর্ষণের মতো গুরুতর মামলা রয়েছে। একটি সমীক্ষায় এই তথ্য জানা গেছে। উত্তরপ্রদেশে ইলেকশন ওয়াচ ও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-র প্রকাশিত সমীক্ষা অনুসারে, ১৪৩ জন বিধায়ক (মোট বিধায়কদের ৩৬ শতাংশ) তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন। ২০১২-র বিধানসভা নির্বাচনের তুলনায় অবশ্য এবার এই সংখ্যা কম। গতবার ৪৭ শতাংশ বা ১৮৯ বিধায়কের বিরুদ্ধে এ ধরনের মামলা ছিল। পাশাপাশি, ১০৭ জন বিধায়ক (২৬ শতাংশ) তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলা থাকার কথা ঘোষণা করেছেন।যা গতবারের তুলনায় বেশি। ২০১২-তে ২৪ শতাংশ বা ৯৮ জন বিধায়কের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অপরাধের মামলা ছিল। গুরুতর ফৌজদারি অপরাধের মধ্যে রয়েছে এমন অপরাধ যার সাজা পাঁচ বছর বা তার বেশি, যেগুলি জামিন অযোগ্য, নির্বাচনী অপরাধ, সরকারি অর্থের লোকসান সংক্রান্ত অপরাধ এবং নিগ্রহ, খুন, অপহরণ, ধর্ষণ সংক্রান্ত অপরাধ এবং দুর্নীতি দমন আইনে অপরাধ ও মহিলাদের বিরুদ্ধে অপরাধ। আট বিধায়ক তাঁদের বিরুদ্ধে খুনের মামলা ও ৩৪ জন বিধায়ক তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ থাকার কথা ঘোষণা করেছেন। এক বিধায়কের বিরুদ্ধে রয়েছে মহিলার প্রতি নিগ্রহের মামলা। সমীক্ষা অনুসারে, বিজেপির সবচেয়ে বেশি ৮৩, সপা-র ১১, বিএসপি-র চার, কংগ্রেসের ১ এবং তিন নির্দল বিধায়ক তাঁদের হলফনামায় তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলার কথা জানিয়েছেন। অন্যদিকে, এবারের বিধানসভায় গতবারের তুলনায় কোটিপতির সংখ্যা বেড়ে হয়েছে ৩২২ বা ৮০ শতাংশ। গতবার এই সংখ্যা ছিল ২৭১ (৬৭ শতাংশ)। বিধায়কদের গড় সম্পদের পরিমাণ ৫.৯২ কোটি টাকা। যে ৯২ জন বিধায়ক ফের জিতেছেন তাঁদের গড় সম্পদের পরিমাণ ২০১২-র ৪.৬২ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে  ৮.৬২ কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget