এক্সপ্লোর

কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার, হত ২ সিআরপিএফ অফিসার সহ চার নিরাপত্তা জওয়ান

শ্রীনগর: পাকিস্তানের হাতে ২দিন বন্দি থাকা বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ঘরে ফেরার প্রতীক্ষায় যখন প্রতিটি মূহূর্ত টিভির পর্দায় চোখ গোটা দেশের, তখন ফের কাশ্মীরে সংঘর্ষে নিহত চার নিরাপত্তা জওয়ান। জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে কুপওয়ারার বাবাগুন্দ এলাকায় কর্ডন করে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সেখানে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় জওয়ানদের। আত্মগোপন করে থাকা জঙ্গিরা তাদের নিশানা করে গুলিগোলা চালালে তারাও জবাব দেয়। সরকারি সূত্রের খবর, দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে দুপক্ষের। সারা দিনে বেশ কয়েকবার পরিস্থিতি শান্ত থাকার পর ক্ষণে ক্ষণে গুলি বিনিময় হয়। জঙ্গিরা যে বাড়িতে লুকিয়ে ছিল, নিরাপত্তাবাহিনী তার দিকে যতবার এগোয়, ভিতর থেকে গুলি ছুটে আসে তাদের দিকে। তিনজন জওয়ান গুলির আঘাতে প্রাণ হারান। এঁদের ২ জন সিআরপিএফ অফিসার। শেষ খবর পাওয়া পর্যন্ত, গুলিবিনিময় চলছে। এদিকে সংঘর্ষস্থলের কাছে একদল স্থানীয় যুবকের সঙ্গেও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়। তাতে একজন নাগরিক নিহত ও চারজন জখম হন। এদিকে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার আঁচ রয়েছে। নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ জম্মুর আখনুর সেক্টরের সামনের সারির পোস্টগুলি পরিদর্শন করেন আজ, নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীর অভিযানে নামার প্রস্তুতি কতদূর, খতিয়ে দেখেন। পাকিস্তানের ক্রমবর্ধমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, সে ব্যাপারে তাঁকে অবহিত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget