এক্সপ্লোর

দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনার বলি গড়ে ৪০০ জন!

নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন গড়ে প্রায় ৪০০ জন সড়ক দুর্ঘটনায় মারা যান। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্র। এদিন ২০১৫ সালে দেশে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশ করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি। সেখানে বলা হয়েছে, প্রতি ঘণ্টায় ৫৭টি দুর্ঘটনা ঘটে। তাতে ১৭ জনের মৃত্যু হয়, যার অর্ধেকের বেশি ব্যক্তির বয়স ১৫ থেকে ৩৪ বছরের মধ্যে। গডকড়ি জানান, তিনি এই পরিসংখ্যানে ভীষণই মর্মাহত। এই রিপোর্টের ফলে, কেন্দ্রের দিকে অনেক প্রশ্নবাণ ধেয়ে আসতে পারে জেনেও গডকড়ি জানান, তাতে তিনি বিচলিত নন। তিনি বলেন, মানুষ আমাদের সমালোচনা করবে। তা সত্ত্বেও আমি এই রিপোর্ট প্রকাশ করলাম। গডকড়ির স্বীকারোক্তি, গত ২ বছর ধরে আমাদের নিরন্তর ও আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। মন্ত্রী বলেন, এত মানুষ যুদ্ধ, মড়ক বা সন্ত্রাসের কবলে পড়েও বলিও হন না। তাঁর মতে, মানুষের প্রাণের বলি হতে দেওয়া যায় না। তিনি জানান, গত ২ বছরে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন প্রধানমন্ত্রী সড়ক সুরক্ষা যোজনার আওতায় সড়ক সুরক্ষায় প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। তবু দুর্ঘটনা ঘটেই চলেছে। কিন্তু কেন ঘটছে এত দুর্ঘটনা? জবাব দিয়েছেন গডকড়ি। এর জন্য গডকড়ি পূর্বতন ইউপিএ সরকারকেই দায়ী করেছেন। তাঁর দাবি, সড়ক নির্মাণের খরচকে কম করার জন্য আগের সরকার গুরুত্বপূর্ণ রাস্তার যত্রতত্র ফ্লাইওভার এবং আন্ডারপাস তৈরি করে দিয়েছে। বিপত্তি সেখানেই। সকলে বেপরোয়া গতিতে গাড়ি চালায়, আর প্রাণের ঝুঁকি নেয়। কিন্তু এখন এর নিরাময় কী? গডকড়ির আশা, এই প্রবণতা আটকাতে কেন্দ্রের প্রস্তাবিত মোটর ভেহিকলস আইন পাশ হলে পরিস্থিতি পাল্টাবে। রিপোর্ট বলছে অধিকাংশ দুর্ঘটনার (প্রায় ৭৭ শতাংশ) ক্ষেত্রে চালকরাই দায়ী। গডকড়ির দাবি, এখন দেশে যত চালকের লাইসেন্স রয়েছে, তার মধ্যে অন্তত ৩০ শতাংশ ক্ষেত্রে যথাযথ পরীক্ষা না করেই প্রদান করা হয়। নতুন আইনে সেটা আর হবে না। পুরো বিষয়টি সেন্ট্রালাইজড করা হবে। ফলে, সব রেকর্ড এক পলকেই মিলবে। পাশাপাশি, বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব গুরুত্বপূর্ণ সড়ক ও হাইওয়েতে ক্যামেরা বসানো হবে। ধরা পড়লেই, মোটা টাকা জরিমানা এবং লাইসেন্স বাতিল করা হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget