এক্সপ্লোর

৯ মাসে স্বেচ্ছায় ভর্তুকি ছেড়েছেন ৪২ লক্ষ সিনিয়র সিটিজেন রেলযাত্রী, জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: গত ৯ মাসে স্বেচ্ছায় রেলের টিকিটে ভর্তুকি ছেড়ে দিয়েছেন ৪২ লক্ষ সিনিয়র সিটিজেন যাত্রী। এই সময়ের মধ্যেই রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছে ১.২৫ কোটি পরিবার। আজ এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দেশে সততার পরিবেশ গড়ে তোলা হয়েছে। আরও বেশি মানুষ ভর্তুকি ছেড়ে দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসছেন। আজ নয়াদিল্লির এইমসে বয়স্কদের চিকিৎসার জন্য নতুন একটি কেন্দ্রের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি সফদরজঙ্গ হাসপাতালে একটি সুপার স্পেশ্যালিটি ও একটি জরুরি বিভাগের উদ্বোধনও করেন। এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘লালকেল্লা থেকে আমি একবার অনুরোধ করতেই ১.২৫ কোটি পরিবার রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়ে দিয়েছেন। রেলের টিকিটে ছাড়ের বিষয়ে আমি কোনও ঘোষণা করিনি। রেলের পক্ষ থেকে সিনিয়র সিটিজেন যাত্রীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা ভাড়ায় ছাড় নিতে চান কি না। আমি গর্বিত, গত ৮-৯ মাসে ৪২ লক্ষ বয়স্ক যাত্রী স্বেচ্ছায় ছাড় নেননি। আমি চিকিৎসকদের অনুরোধ করেছিলাম, মাসে অন্তত একবার বিনামূল্যে অন্তঃসত্ত্বাদের চিকিৎসা করুন। এই অনুরোধে সাড়া দিয়ে চিকিৎসকরা এখনও পর্যন্ত বিনামূল্যে ১.২৫ কোটি অন্তঃসত্ত্বা মহিলার চিকিৎসা করেছেন।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সরকারের উপর মানুষের আস্থা বাড়ছে। মানুষের মনে হচ্ছে, আমরা যে কর দিচ্ছি তার প্রতিটি পয়সা উন্নয়নের কাজে লাগানো হচ্ছে। আমাদের সরকার স্বাস্থ্য পরিষেবাকে স্বাস্থ্যমন্ত্রকের ঘেরাটোপের বাইরে নিয়ে গিয়েছে। গ্রামোন্নয়ন, পানীয় জল ও স্বাস্থ্যব্যবস্থা, নারী ও শিশু উন্নয়ন এবং আয়ুষ মন্ত্রকও সবার কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget