মেয়ের বান্ধবীকে ধর্ষণ, গ্রেফতার গুরগাঁওয়ের ব্যবসায়ী

গুরগাঁও: মেয়ের বান্ধবীর ওপর যৌন অত্যাচার চালানোর অভিযোগে গ্রেফতার করা হল গুরগাঁও নিবাসী ৪৫ বছরের এক ব্যবসায়ীকে।
খবরে প্রকাশ, বৃহস্পতিবার বান্ধবীর (অভিযুক্তের মেয়ে) কাছে রাতে থাকতে এসেছিলেন ১৮ বছরের নির্যাতিতা। অভিযোগ, সেখানে তাঁকে পানীয় খাইয়ে নিজের বেডরুমে ধর্ষণ করে অভিযুক্ত ব্যবসায়ী।
গুরগাঁও পুলিশের জনসংযোগ আধিকারিক জানান, অভিযুক্তর মেয়ে বিদেশে পড়াশোনা করেন। ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। সেই জন্য তিনি নির্যাতিতাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
শুক্রবার মহিলা পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর বয়ানের ভিত্তিতে ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে পুলিশ। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
Before You Go
Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live





















