এক্সপ্লোর

দেশে ৪৮ হাজার র‍্যানসমওয়্যার সাইবার হামলার চেষ্টার ঘটনা, সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে: কুইক হিল টেক

মুম্বই: ভারতে হানা দিয়েছে র‍্যানসমওয়্যার। দেশে সবচেয়ে বেশি র‍্যানসমওয়্যার হানার চেষ্টা হয়েছে পশ্চিমবঙ্গে। একটি সাইবার নিরাপত্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এ দেশে ৪৮ হাজার এই বিশেষ সাইবার হানার চেষ্টা হয়েছে। ওই সাইবার নিরাপত্তা সংস্থা কুইক হিল টেকনোলজিজ এক বিবৃতিতে তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত এ দেশে ‘ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার’ হামলার চালচিত্র তুলে ধরেছে। কোনও বিশেষ শিল্পকে এই হামলার নিশানা করা হয়নি। বিভিন্ন ধরনের শিল্পে এর হানাদারি চলেছে। তবে যেগুলি অললাইন থাকে ও ইন্টারনেটে যুক্ত, বিশেষ করে এমন প্রতিষ্ঠানগুলিকে এই হামলার শিকার করা হয়েছে বলে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কাটকার জানিয়েছেন। পুনের এই সংস্থাটি জানিয়েছে, ৬০ শতাংশ ক্ষেত্রে এই ক্ষতিকর ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার হামলার লক্ষ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠান। ৪০ শতাংশ ব্যক্তিগত গ্রাহক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনে গ্রাহকদের কাছ থেকে এই সাইবার অ্যাটাক সংক্রান্ত ৭০০ টি কল তারা পেয়েছে। র‍্যানসমওয়্যার হামলার তালিকায় দেশের শহরগুলির মধ্যে শীর্ষে কলকাতা। এরপর রয়েছে যথাক্রমে দিল্লি, ভূবনেশ্বর, পুনে ও মুম্বই। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এরপরে রয়েছে মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি ও ওড়িশা। কুইক হিল টেকনোলজিজ দাবি করেছে, তারা সাফল্যের সঙ্গে র‍্যানসমওয়্যারের কার্যকলাপ চিহ্নিত করে আক্রান্ত কম্পিউটারে থাকা ফাইলগুলি কব্জা করতে সক্ষম ক্ষতিকারক ফাইলগুলি পরিষ্কার করে দিতে পেরেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, যে কম্পিউটারগুলি ডেস্কটপ এবং মাইক্রোসফ্ট উইন্ডোজ ওপারেটিং সিস্টেমের সার্ভার এডিশনে চলে, যেগুলিই সবচেয়ে বেশি এই হামলার শিকার হয়েছে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget