এক্সপ্লোর

শীর্ষে বিজেপি, ৪৮ জনপ্রতিনিধির বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের দায়ে মামলা, রিপোর্ট এডিআর-এর

নয়াদিল্লি: সারা দেশের ৪৫ জন বিধায়ক এবং তিনজন সাংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সময় পেশ করা হলফনামায় মহিলাদের উপর অত্যাচারের অপরাধে মামলা দায়ের হওয়ার কথা ঘোষণা করেছেন বলে জানাল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। এই সংগঠনের পক্ষ থেকে ৪,৮৪৫ জন সাংসদ ও বিধায়কের হলফনামা পরীক্ষা করে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, ৩৩ শতাংশ জনপ্রতিনিধি (১,৫৮০ জন) বিভিন্ন অপরাধের জন্য মামলা রয়েছে বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে ৪৮ জন মহিলাদের মারধর, শ্লীলতাহানি, অপহরণ, বিয়েতে বাধ্য করা, ধর্ষণ, নারীপাচার, পারিবারিক হিংসার মতো অপরাধের জন্য মামলা চলার কথা ঘোষণা করেছেন। এই ৪৮ জনের মধ্যে বিজেপি-র জনপ্রতিনিধির সংখ্যা সর্বাধিক ১২। শিবসেনার সাতজন এবং তৃণমূল কংগ্রেসের ৬ জন জনপ্রতিনিধিও মহিলাদের উপর অত্যাচারের দায়ে মামলার কথা জানিয়েছেন। মহারাষ্ট্রে এই ধরনের জনপ্রতিনিধির সংখ্যা ১২। এরপরেই আছে পশ্চিমবঙ্গ (১১)। দেশে এখন ৭৭৬ জন সাংসদ এবং ৪,১২০ জন বিধায়ক আছেন। তাঁদের একটা বড় অংশই অপরাধী। এডিআর-এর রিপোর্টে বলা হয়েছে, ‘সব প্রধান রাজনৈতিক দলই ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচারে অভিযুক্তদের প্রার্থী করে। তার ফলে মহিলাদের সুরক্ষা ও সম্মান বজায় থাকে না। গুরুতর অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারে, সেই ব্যবস্থা করার সুপারিশ করেছে এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ সংগঠন। রাজনৈতিক দলগুলিরও জানানো উচিত, কীসের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়। সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে মামলার বিচার নির্দিষ্ট সময় বেঁধে ফাস্ট ট্র্যাক কোর্টে হওয়া উচিত।’ এডিআর-এর রিপোর্টে আরও বলা হয়েছে, গত পাঁচ বছরে স্বীকৃত রাজনৈতিক দলগুলি এমন ২৬ জনকে প্রার্থী করেছে, যাঁদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে। এই সময়ের মধ্যে রাজ্যসভা, লোকসভা ও বিধানসভায় ১৪ জন এমন নির্দল প্রার্থী ছিলেন, যাঁদের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget