এক্সপ্লোর

Madan Mitra : 'পুলিশ যাকে গ্রেফতার করছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি' বিস্ফোরক মদন মিত্র

Madan On Police : পুলিশ সর্বশক্তি দিয়ে কাজ করতে পারে না, এই পরিস্থিতির জন্য় দলের একাংশের দিকেই কার্যত আঙুল তুলেছেন মদন মিত্র।

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  পুলিশ চাইলে দুষ্কৃতীদের ঠাণ্ডা করে দিতে পারে। কিন্তু শাসক দল তাদের কাজ করতে দেয় না। এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে বিরোধীরা। এবার কার্যত বিরোধীদের সেই সুরই কথা বললেন তৃণমূলের 'কালারফুল বয়' মদন মিত্র। তৃণমূলের বর্ষীয়ান নেতা-বিধায়ক মদন মিত্রর দাবি, পুলিশের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। আর তাই পুলিশ সর্বশক্তি দিয়ে কাজ করতে পারে না। এই পরিস্থিতির জন্য় দলের একাংশের দিকেই কার্যত আঙুল তুলেছেন মদন মিত্র। করেছেন বিস্ফোরক সব অভিযোগ। 

সম্প্রতি পুলিশের তীব্র সমালোচনা করেন সৌগত রায়।  ফিরহাদ হাকিমের গলাতেও পুলিশ সম্পর্কে বিরক্তি শোনা যআয়। কসবায় কাউন্সিলরের ওপর ভয়ঙ্কর হামলার পরই মুখ খোলেন ফিরহাদ, সৌগতরা। ফিরহাদ তো গলা চড়িয়ে বলেন, এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাউ। কিন্তু এবার সৌগতকে পাল্টা জবাব দিতে গিয়ে বিরোধীদেরও হার মানিয়ে দিয়েছেন মদন মিত্র। তবে পুলিশের কাজকর্ম নিয়ন্ত্রণের পিছনে দলেরই একাংশকে আক্রমণ করেছেন মদন।                     

কামারহাটির বিধায়কের দাবি, 'পুলিশ যাকে গ্রেফতার করছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি। কেউ ছাড়াচ্ছে না ,কেউ বাধা দিচ্ছে না, তো হচ্ছে কী করে। যাদেরকেই জজ কোর্টে পাঠাচ্ছে, এক চেটিয়া বেল হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য় অনেকটা পুলিশ কাজ করতে পারছে না।' তিনি আরও বলেন,'পুলিশ বেরোচ্ছে ফোর্স নিয়ে আন্দোলন রুখতে  হঠাৎ একদল গেল, আমাদের বাড়িতে একদল লোক এসে বাড়ি দখল করছে... পুলিশের সংখ্য়াটা কাজের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে।'  

একদিকে সৌগত রায় যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে তাঁকে জবাব দিতে গিয়ে বেনজির কটাক্ষ করেছেন মদন। বলেছেন , 'সৌগত দা আমার নেতা বয়স্ক, সৌগত দা দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম লেভেলে চলে গেছে।...সৌগত দা কি জানে যে সৌগত দার যে নিরাপত্তারক্ষী, তার কাজ সৌগত দাকে নিরাপত্তা দেওয়া। তাঁকে দিয়ে কী কী কাজ করানো হয়? চুন-পান, বাজার, খাওয়া, রান্না, তাহলে সে সৌগত রায়কে নিরাপত্তা দেবে কখন?' 

সব মিলিয়ে পুলিশের ভূমিকা নতুন বিতর্ক উস্কে দিলেন খোদ মদন মিত্র, যা বিরোধীদের সুরেরই অনুরণন। 

আরও পড়ুন : বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget