এক্সপ্লোর

মথুরায় গ্যাংস্টার-পুলিশ এনকাউন্টারে মধ্যে পড়ে নিহত ৮ বছরের বালক

মথুরা: পুলিশের সঙ্গে গ্যাংস্টারের গুলির লড়াইয়ে পড়ে প্রাণ গেল এক বালকের।

খবরে প্রকাশ, বুধবার সন্ধ্যেবেলা মথুরার একটি গ্রামে গ্যাংস্টারদের সঙ্গে এনকাউন্টার হয় পুলিশের। তার মাঝে পড়ে অকালে ঝড়ে যায় মাধব ভরদ্বাজ নামে আট বছর বালকের প্রাণ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে যে, লখনউ থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে একটি গ্রামে আত্মগোপন করে রয়েছে ব্যাঙ্ক লুটেরার একটি দল।

খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। পুলিশের দাবি, গ্যাংস্টারদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হলে, দুষ্কৃতীরা উর্দিধারীদের লক্ষ্য করে গুলি চালাতে সুরু করে।

পাল্টা গুলি চালায় পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে একটি খেতের কাছে। সেই সময় বালকটি সেখানে খেলছিল। আচকমা গুলি লাগায়, সে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

যদিও, এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ দুষ্কৃতীদের এক জায়গায় জড়ো হতে বলে। তারা পালানোর চেষ্টা করতেই পুলিশ গুলি চালায়। যদিও, পুলিশ এই তত্ব মানতে নারাজ। কাদের গুলিতে বালকের মৃত্যু হয়েছে, তাও তারা নিশ্চিত করেনি।

এদিকে, এই ফাঁকতালে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। নিহতের পরিবারের অভিযোগে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ক্ষতিপূরণ হিসেবে বালকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছে প্রশাসন।

ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন ডিএসপি। পুলিশের তরফে কোনও গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। বালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

https://twitter.com/ANINewsUP/status/953681748201648129

প্রসঙ্গত, গত বছর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে ৯০০-র বেশি এনকাউন্টারে ৩২ জন মারা গিয়েছে পুলিশের গুলিতে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget