এক্সপ্লোর

৯২ পয়সা প্রিমিয়ামে ট্রেন যাত্রীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা অফার আইআরসিটিসি-র

নয়াদিল্লি: অনলাইনে টিকিট বুক করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা অফার আইআরসিটিসির। তাও আবার মাত্র ৯২ পয়সা প্রিমিয়ামে। তবে এই ট্রাভেল ইন্স্যুরেন্স পাওয়া যাবে শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বুক করলে। আগামী ৩১ অগাস্ট থেকে চালু হবে এই নয়া স্কিম। ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে যে ক্ষতিপূরণ দেয় তার পাশাপাশি এই বিমা প্রযোজ্য হবে। এই বিমার আওতায় আসবে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু, চোট বা শারীরিক অক্ষমতা। আইআরসিটিসি-র চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর একে মানোচা এ কথা জানিয়েছেন। মানোচা জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। তবে পাঁচ বছরের কমবয়সী শিশু এবং বিদেশীদের ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স প্রযোজ্য হবে না। কনফার্ম, আরএসি, এবং ওয়েট-লিস্টেড সবধরণের টিকিটের যাত্রীরাই এই সুবিধা পাবেন। তবে টিকিট বাতিল করলে প্রিমিয়ামের ওই ৯২ পয়সা ফেরত দেওয়া হবে না, এমনটাই সূত্রের খবর। স্কিম অনুযায়ী, মৃত্যু অথবা সম্পূর্ণভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে যাত্রী বা তার নমিনি ১০ লক্ষ টাকা, আংশিক অক্ষম হলে সাড়ে ৭ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা হাসপাতালবাবদ খরচের টাকা পাবে। প্রসঙ্গত, বাজেটের সময় রেলমন্ত্রী সুরেশ প্রভু টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই ইন্স্যুরেন্সের সুবিধার কথা ঘোষণা করেছিলেন। তবে এটা অবশ্যই ঐচ্ছিক। এই অফার নেবেন কিনা, সেটি সংশ্লিষ্ট যাত্রীর ওপরই নির্ভর করছে। আইআরসিটিসি-র সঙ্গে যৌথভাবে এই স্কিমের জন্য তিনটি বিমা কোম্পানিকে বাছাই করা হয়েছে। কোম্পানি তিনটি হল- শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স, রয়্যাল সুন্দরম জেনারেল ইন্স্যুরেন্স এবং আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স।

সেরা শিরোনাম

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

ভিডিও

Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম
Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget