এক্সপ্লোর

১ জানুয়ারি থেকেই বিমানবন্দরগুলিতে বাধ্যতামূলক কর্মীদের আধার ভিত্তিক পরিচয়পত্র

নয়াদিল্লি: দেশের বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী বছরের শুরু থেকেই কর্মীদের আধার কার্ডভিত্তিক পরিচয়পত্র বাধ্যতামূলক হচ্ছে। বিমানবন্দরগুলিতে ঢোকা ও বেরোনোর জন্য বাধ্যতামূলকভাবে এয়ারপোর্ট এন্ট্রি পাসেস (এইপিএস) পেতে কর্মীদের আধার কার্ড জমা দিতে হবে। বিমানবন্দরগুলির নিরাপত্তার ভারপ্রাপ্ত সিআইএসএফ আগামী ১ জানুয়ারি থেকেই এই ব্যবস্থা কার্যকর করবে। সিআইএসএফের অনুরোধের ভিত্তিতে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ জারি করেছে। সিআইএসএফ ডিজি ও পি সিংহ বলেছেন, বিমানবন্দরে নিযুক্ত প্রত্যেক কর্মীর আধার নম্বর ব্যবহার করে এইপিএস তৈরি হবে। এ ব্যাপারে একটি কমিটি তৈরি হয়েছে এবং আধার নম্বর ব্যবহার করেই এই পাস তৈরির ভার দেওয়া হয়েছে কমিটিকে।বর্তমানে যে কার্ডগুলি চালু রয়েছে সেগুলি আগামী ৩১ মার্চ পর্যন্ত বৈধ থাকবে। সিংহ বলেছেন, বিমানবন্দরের মতো নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকায় জাল ও বিকৃত এইপিএস নিয়ে ঢোকার মতো কয়েকটি ঘটনা নজরে আসার পর আধার নম্বর বাধ্যতামূলক করার জন্য সিআইএসএফ অনুরোধ করে বিসিএএস-কে। সিআইএসএফের এক পদস্থ আধিকারিক এইপিএস-এর অপব্যবহার নিয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন।তিনি বলেছেন, কোনও কর্মী কার্ড বিকৃত বা জাল করার কাজে জড়িত যুক্ত থাকলে তা অপরাধ হিসেবে গন্য করা হয় এবং তাঁকে সাসপেন্ড বা কালোতালিকাভুক্ত করা হয়। কিন্তু পরে দেখা যায়, ওই ব্যক্তি অন্য কোনও একটি কোম্পানিতে যোগ দিয়ে নতুন এইপি নিয়ে বিমানবন্দরে ঢোকা শুরু করেন। এই ঘটনা রুখতেই আধার নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget