এক্সপ্লোর

২৫ মে থেকে শুরু ঘরোয়া বিমান পরিষেবা নিয়ে নির্দেশিকা জারি, দুই ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে যাত্রীদের

আগামী ২৫ মে থেকে ঘরোয়া বাণিজ্যিক উড়ান পরিষেবা চালু নিয়ে সমস্ত বিমানবন্দরগুলির জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) জারি করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। এই নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীদের কী নিয়ম পালন করতে হবে।

নয়াদিল্লি: আগামী ২৫ মে থেকে ঘরোয়া বাণিজ্যিক উড়ান পরিষেবা চালু নিয়ে সমস্ত বিমানবন্দরগুলির জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) জারি করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। এই নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীদের কী নিয়ম পালন করতে হবে। এসওপি অনুসারে, সমস্ত যাত্রীদের দুই ঘন্টার আগে বিমানবন্দরে পৌঁছতে হবে। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পরই যাত্রীদের ভেতরে ঢুকতে দেওয়া হবে। ১৪ বছরের বেশি বয়সের সমস্ত যাত্রীদের তাঁদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ রেজিস্টার করতে হবে।আরোগ্য সেতুতে সবুজ সঙ্কেত না থাকলে বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না। যাত্রীদের নিজস্ব গাড়ি বা ভাড়ার ট্যাক্সি পরিষেবা ব্যবহার করতে হবে। যাত্রীদের যতদূর সম্ভব ট্রলির ব্যবহার কম করতে হবে। লাইন ছাড়াই বোর্ডিং পাস মিলবে। এছাড়াও রয়েছে আরও কিছু নির্দেশিকা এবং তা অনুসারে, যাওয়া ও আসার ক্ষেত্রে ভিন্নভিন্ন নিয়ম পালন করতে হবে।
সমস্ত যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরতে হবে। যে সমস্ত যাত্রীদের বিমানের উড়ান চার ঘন্টা বাকি, তাঁদের বিমানবন্দর টার্মিনাল বিল্ডিংয়ে প্রবেশ করতে দেওয়া হবে। এর থেকে বেশি সময় পরে বিমানের উড়ান থাকলে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দর বিল্ডিংয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বিমানবন্দর অপারেটরদের যাত্রীদের ব্যাগেজ টার্মিনালে প্রবেশ করতে দেওয়ার আগে পুরোপুরি স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে।ভিড় এড়াতে টার্মিনালের সমস্ত গেট খোলা রাখার কথা বলা হয়েছে যাতে যাত্রীরা টার্মিনালের ভেতরে গিয়ে সমস্ত সুরক্ষা সংক্রান্ত নিয়ম পালন করতে পারেন। এয়ারপোর্ট অপারেটরদের সমস্ত প্রবেশ পথ ও দরজায় স্ক্রিনিং জোনগুলিতে সামাজিক দূরত্ব সূচক মার্কিং করতে হবে, যেগুলির মধ্যে দূরত্ব এক মিটারের কম হওয়া চলবে না। আর এই নিয়ম যাতে লঙ্ঘিত না হয়, তা বিমানবন্দরের কর্মীদের দেখতে হবে। যাত্রীদের জুতো জীবাণুমুক্ত করতে সমস্ত প্রবেশ পথে ব্লিচে ভেজানো ম্যাট বা কার্পেট বিছোতে হবে। যে সব যাত্রীদের  দেখভালের প্রয়োজন রয়েছে বা বয়স্ক বা শিশু, যাঁদের হুইলচেয়ারের প্রয়োজন রয়েছে, তাঁদের দেখভালের দায়িত্ব নিযুক্ত বিমানবন্দরের কর্মীদের হুইল চেয়ারগুলিকে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করতে হবে। বিমানবন্দরে নির্দিষ্ট সময় অন্তর যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং  মাস্ক ও গ্লাভস পরা সংক্রান্ত নির্দেশের কথা বারেবারে জানাতে হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget